না, টুইট করে পাকিস্তানিদের ধন্যবাদ দিচ্ছেন না অভিনন্দন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটি একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্টের

 |  1-minute read |   19-03-2019
  • Total Shares

অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার পর অভিনন্দন টুইট করে ধন্যবাদ দিচ্ছেন পাকিস্তানিদের, এরকমই একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক পেজ পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে অভিনন্দনের টুইটের স্ক্রিনশট। তাদের দাবি, টুইট করা হয়েছে অভিনন্দন বর্তমান নামের টুইটার অ্যাকাউন্ট থেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে পাঁচশোর কাছাকাছি। দেখেছেন হাজারের কাছাকাছি মানুষ।

টুইটার হ্যান্ডলটির নাম @IAFAbhinandan

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ

abhinandan-tweet_031919035130.jpgএই টুইটটি অভিনন্দনের বলে দাবি

এই পোস্ট করে তারা লিখেছে:

"অভিনন্দন স্যারের এই টুইট আবার চাড্ডীধারীদের গালে বড় ধরনের তামাচা মারল। যারা নরেন্দ্র মোদীকে ক্ষমতায় ফেরানোর উন্মাদনায় নিজের সব সীমা অতিক্রম করতে পারে। শুধুমাত্র যুদ্ধের জিগির তুলে পাঁচ বছরের মোদীর দুঃশাসন ভুলিয়ে দিতে চাইছে।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম সার্চ ইঞ্জিনের মাধ্যমে দেখেছে যে অভিনন্দন এ রকম কোনও টুইট করেননি। কারণ অভিনন্দনের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হওয়ার পরই ইন্ডিয়ান এয়ার ফোর্স তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়ে দেয় যে অভিনন্দনের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। তারা পোস্টটির নামই দেয় ''ফেক'' অ্যাকাউন্টস

abhinandan-tweet2_031919035353.jpg

এই অ্যাকাউন্ট থেকে জনগণকে সতর্ক করে দিয়ে পোস্ট করে যে, আইএএফ-এর যোদ্ধাদের নামে ফেক অ্যাকাউন্ট ফলো না করার জন্য এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য।

না, টুইট করে পাকিস্তানিদের ধন্যবাদ দিচ্ছেন না অভিনন্দন
Claimঅভিনন্দন বর্তমান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে পাকিস্তানিদের ধন্যবাদ দিয়েছেন Conclusion অভিনন্দন বর্তমানের কোনও নিজস্ব টুইটার অ্যাকাউন্ট নেই। ইন্ডিয়ান এয়ার ফোর্স তাদের সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে তা জানিয়ে দিয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment