না, এটা ক্রাইস্টচার্চের মসজিদ হামলার পরে নিউজিল্যান্ডে ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও নয়

ভিডিওটি কম করে ১০ বছর পুরোনো এবং জার্মানিতে তোলা

 |  2-minute read |   20-03-2019
  • Total Shares

ছিরত্বাল মুস্তাকীম নামের একটি ফেসবুক পেজ একটি ভিডিও পোস্ট করে লিখেছে যে,  ''নিউজিল্যান্ডে শুক্রবার ৫০ জন মুসলমান নিহত এবং ৩৫০ জন আজ নিউজিল্যান্ডে ইসলাম গ্রহণ করেছে।''

body_032019073922.jpg

পেজটির আরও দাবি, ''বিশ্বজুড়ে সমস্ত অমুসলিমদের সমালোচনা, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, ঘৃণা, কিন্তু নিউ জিল্যান্ডের জনগণ ইসলামের ধর্মের সত্যতার বার্তা প্রদর্শন করেছে, তারা দেখিয়েছে যে মানবতা প্রথম আসে এবং দেখিয়েছেন ইসলাম যে আজ নিউজিল্যান্ডে ইসলাম গ্রহণ করে শান্তি প্রতিষ্ঠা করে, প্রায় ৩৫০ জন মানুষ জড়ো হয় এবং একই সাথে তারা ইসলামিক পণ্ডিতের মাধ্যমে ইসলাম গ্রহণ করে''

সাজিদ হাসমত নামের একটি পেজও এই একই ভিডিও শেয়ার করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি  দেখেছেন প্রায়১০ লক্ষ মানুষ ও ৬৪০০০-এর বেশি লোক ভিডিওটি শেয়ার করেছ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি হল এর মধ্যে অনেক মানুষ বসে আছেন এবং একে একে সামনে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিচ্ছেন। এখানে দেখতে পারেন ভিডিওটির আর্কাইভ

এই একই পোস্ট করেছে আলোর পথিক এবং ভিশন অফ এ শিয়া নামের আরও দুটি ফেসবুক পেজ। এখানে দেখতে পারেন এই দুটি পোস্টের আর্কাইভ। 

body1_032019074320.jpg

 

 

 

ইন্ডিয়াটুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম ভিডিওটি রিভার্স সার্চ করে দেখেছে যে এটি একটি পুরোনো ভিডিও। গুগল ইয়ানডেক্স এবং ইনভিড এই  টুলগুলির  মাধ্যমে সার্চ করে দেখা গেছে যে এই ভিডিওটি ২০১১ সালের ২২ মার্চ  my.mail.ru নামের একটি রাশিয়ান ওয়েব পোর্টালে আপলোড করা হয়। যদিও ভিডিওটিতে লেখা আছে এটি ২০০৭ সালের।

‘’ভিডিওটির উপরে লেখা আছে কয়েকজন জার্মান যুবক ইসলাম ধর্ম গ্রহণ করছেন।‘’ এখানে দেখতে পারেন ভিডিওটির আর্কাইভ

এই একই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় ২৭ সেপ্টেম্বর ২০০৯ সালে। 

এই পেজগুলির উৎস একটি ইংরেজি ব্লগ নাম  loveforislamic.blogspot.com

এখানে দেখুন ব্লগটির আর্কাইভ। আর এটি ব্লগটির ফেসবুক পেজ।

দশ বছরের বেশি  পুরোনো ভিডিও নতুন করে পোস্ট করে বিভ্রান্তি  ছড়িয়েছে এই ফেসবুক পেজগুলি। উপরন্তু,  এটি নিউজিল্যান্ড নয় জার্মানির ছবি।

না, এটা ক্রাইস্টচার্চের মসজিদ হামলার পরে নিউজিল্যান্ডে ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও নয়
Claimক্রাইস্টচার্চ মসজিদ হামলার পর নিউজিল্যান্ডে ৩৫০ জন ইসলাম ধর্ম গ্রহণ করলেন Conclusion ভিডিওটি দশ বছরের বেশি পুরোনো এবং এটি নিউজিল্যান্ড নয়, জার্মানিতে তোলা
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment