না, শাহরুখ খান পাকিস্তানকে ৩৫ কোটি টাকা দেননি

এটি একটি পুরনো ভুয়ো খবর

 |  2-minute read |   27-03-2019
  • Total Shares

 

আইপিএল শুরু হতে না হতেই ফ্যানেরা নেমে পড়েছেন সোশ্যাল মিডিয়া যুদ্ধে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে একে অপরকে আক্রমণ শানাচ্ছেন, আর সে সব ফলো আর শেয়ার হচ্ছে দেদার।

এরকমই একটি পোস্ট সম্প্রতি করেছে The সত্যবাদী নামের একটি গ্রুপ।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে সম্পূর্ণ মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছে পোস্টটিতে।

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ। 

body_032719084906.jpg

 

 

 

 

গত ২৫ মার্চ The সত্য বাদী নামের একটি ফেসবুক গ্রুপ একটি পোস্ট করে।

পোস্টে শাহরুখ খানের একটি ছবি দিয়ে লেখা হয়েছে, ''যে টিমের মালিক পাকিস্তানকে ৩৫ কোটি টাকা দান করে সেই টিমের ফ্যানগুলো আবাল হবে সেটাই তো স্বাভাবিক''।

শাহরুখ খান আইপিএলে কে কে আর দলের মালিক, তাই ফ্যানেদের বলতে এখানে তাঁর দলের ফ্যানেদের কথাই বোঝানো হচ্ছে। কিন্তু ফ্যানেদের আক্রমণ করতে গিয়ে এখানে যে তথ্যটি ব্যবহার করা হয়েছে যে শাহরুখ খান পাকিস্তানকে ৩৫ কোটি টাকা দিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যটি যাচাই করার জন্য আমরা গুগল সার্চ করি, যে সত্যি এরকম কোনও ঘটনা ঘটেছিলো কিনা। আমরা গুগলে গিয়ে ''শাহরুখ গিভস ৩৫ ক্রোরস টু পাকিস্তান'' দিয়ে সার্চ করি।  প্রথমেই যে খবরটি আসে সেটি হলো,

''ফেক নিউজ এলার্ট: না শাহরুখ পাকিস্তানকে ৪৫ কোটি টাকা দেননি।''

খবরটি করেছে টাইমস অফ ইন্ডিয়া। এর আগে বহুবার শাহরুখ খানের নাম করে পাকিস্তানকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।  কিন্তু প্রতিবারই  নিউজ মিডিয়াতে  এই অভিযোগ ভুয়ো বলে খবর বেরিয়েছে। এই একই অভিযোগ নিয়ে টুইটার এবং ফেসবুকে শাহরুখ বিরোধী এবং শাহরুখ ফ্যানেদের মধ্যে চলে ট্রোলিং লড়াই। কিন্তু কখনই কোনও নিউজ মিডিয়াতে খবর হয়নি যে  শাহরুখ পাকিস্তানকে টাকা  দিয়ে সাহায্য করেছেন। অভিযোগ নস্যাৎ করার জন্য শাহরুখ ফ্যানেরা হ্যাশট্যাগ দিয়ে স্টপফেকনিউজএগেইনস্টএসআরকে 'বলে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনও শুরু করে।

body1_032719085246.jpg

 

 

অল্ট নিউজও এই খবরকে অতীতে নস্যাৎ করে দিয়েছে।

 

না, শাহরুখ খান পাকিস্তানকে ৩৫ কোটি টাকা দেননি
Claimশাহরুখ খান পাকিস্তানকে ৩৫ কোটি টাকা দিয়েছেন Conclusion অতীতে বহুবার সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে এই খবরটি এবং বহুবার নিউজ মিডিয়াতে এটি ভুয়ো খবর বলে প্রমাণিত হয়েছে। কারণ শাহরুখ যে পাকিস্তানকে ৩৫ কোটি টাকা দিয়েছে এমন কোনও খবর কোনোদিনই মিডিয়াতে বেরোয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment