না, ছবিটির সঙ্গে নিউ জিল্যান্ডের মসজিদের জঙ্গি হামলার কোনও সম্পর্ক নেই
এই ছবিটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে হল্যান্ডের রটারড্যামে তোলা হয়েছিল
- Total Shares
নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গিহামলার ঘটনা গোটা বিশ্ব জুড়েই আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে, ‘পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল’ নামের একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে একটি অট্টালিকার সামনে একদল লোক মানববন্ধন তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। দাবি করা হয়েছে, ছবিটি নাকি নিউ জিল্যান্ডের জঙ্গি হামলার পরে তোলা। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জানতে পেরেছে যে ছবির সঙ্গে ব্যবহৃত ছবি সংক্রান্ত বর্ণনাটি একশো শতাংশ ভুয়ো।
"আপনারা নিশ্চিন্তে নামাজ পড়ুন,
আমরা মসজিদর বাইরে দাঁড়িয়ে পাহারা দিবো।
নিউজিল্যান্ডের সাধারন মানুষ।
নিউজিল্যান্ড থেকে ভালবাসা ও ভ্রাতৃত্বের এই বার্তাটি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে।"
- পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহলের পেজে নিচের ছবিটির সঙ্গে এই বার্তা দেওয়া হয়েছে। ১৭ মার্চ করা এই পোস্টটি ইতিমধ্যেই ৮১৯ বার শেয়ার হয়ে গিয়েছে। দেড় লক্ষের উপর ফেসবুক ব্যবহারকারী এই পোস্টে লাইকও করেছেন।

খবরটির সত্যতা খোঁজবার জন্য প্রথমে আমরা রিভার্স ইমেজ সার্চ করি। ‘IslamThought’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে এই ছবিটি খুঁজে পাই আমরা। এই পেজে এই ছবিটি ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি টুইট করা হয়েছিল। সেখানে বলে হয়েছে, এই ছবিটি রটারড্যামের এসালাম মসজিদের। মসজিদে সেদিন জুম্মাহ প্রার্থনা চলার সময়ে মানববন্ধন করেছিলেন স্থানীয় ডাচরা।
Absolutely beautiful! Dutch people protecting the Essalam mosque during Jummah prayer in #Rotterdam today.Together we are strong! pic.twitter.com/NAEbEs0xF4
— IslamThought™ (@IslamThought) 3 February 2017
এর পর আমরা IslamThought টুইটার পেজে ছবির বর্ণনা পড়ে, গুগলে বিভিন্ন কীওয়ার্ড ব্যবহার করে সেই সংক্রান্ত খবর খোঁজার চেষ্টা করি। straitstimes সংবাদপত্র সংবাদসংস্থা এএফপির একটি খবর প্রকাশিত করেছিল। ২০১৭ সালের ৬ মার্চ প্রকাশিত সেই খবরে বলা হয়েছে, হল্যান্ডের এক ইসলাম-বিরোধী সাংসদ সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় সেদিন অ্যামস্টারডামের একটি মসজিদে স্থানীয়রা প্রতিবাদ করেন। এই প্রতিবেদনে সংশ্লিষ্ট ছবিটি ব্যবহার করে বলা হয়েছিল, গত ৩ ফেব্রুয়ারি একই কারণে রটারড্যামের এসালাম মসজিদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। গেটি ইমেজে গিয়ে আমরা সেই ছবিটি খুঁজে পাই।

সুতরাং, পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল নামের ফেসবুক পেজে এই ছবিটি সম্পর্কে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

