সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: যুদ্ধের এই ভিডিয়োটি পুলওয়ামা পরবর্তী সময়ের নয়
পুরোনো ভিডিয়োটি আসলে ২০১৭ সালের
- Total Shares
ভিডিয়োটি পুরোনো, আসলে ২০১৭ সালের
ভারত পাকিস্তান সম্পর্কের যত অবনতি ঘটছে ততই সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে চলেছে ভুল ভিডিয়ো ও ছবি। গত ১৯ ফেব্রুয়ারি বিদারী পত্রিকা নামক একটি ফেসবুক গ্রুপে আপলোড করা হয় এই ভিডিয়োটি।
এখানে লেখাও হয়, "পুলওয়ামের ঘটনার ৪২ বদলে ৪২০" তবে দেখুন ভিডিয়োটি ভারতীয় সেনা কী ভাবে পাকিস্তানি সেনাদের ক্যাম্প ধ্বংস করে দিচ্ছে।''
ভিডিয়োটি দেখেছেন দেড়হাজারের উপর মানুষ।
ভিডিয়োটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউস ওয়ার রুম ভিডিয়োটি ইনভিডের মাধ্যমে রিভার্স সার্চ করে দেখেছে এটি আসলে একটি পুরোনো ভিডিয়ো। ২০১৭ সালের মে মাসে ভারতীয় সেনা এই ভিডিয়োটি প্রকাশ করে। সে সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার কাছে নওশেরা সেক্টরে আক্রমণ চালায় পাকিস্তান, জবাবে বেশ কয়েকটি পাকিস্তানি বাঙ্কার ধ্বংস করে ভারতীয় সেনা। সে সময় সমস্ত মিডিয়ায় সে খবর প্রকাশ করা হয়। সেনা প্রকাশিত সেই ভিডিয়ো বলে সে সময় বহু সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশ করা হয়।
সেনা প্রকাশিত সেই ভিডিও দেখায় আজতক ও ইন্ডিয়া টুডে যদিও ভিডিয়োটিতে কোনও তারিখ উল্লেখ নেই।
ইন্ডিয়া টুডে ওয়েবসাইটও এই খবর উল্লেখ করে।
একই ভিডিযো অনুপ সায়রে নামের এক ইউটিউব অ্যাকাউন্ট থেকেও আপলোড করা হয় ৭ মে ২০১৭ সালে। এখানে দেখতে পারেন সেই ভিডিয়োটি।
দাবি: ভিডিয়োটি পুলওয়ামা পরবর্তী ভারত-পাক টেনশন চলাকালীন পাকিস্তান বাঙ্কারে আক্রমণ ভারতীয় সেনার।
ফ্যাক্টচেক: ভিডিয়োটি ২০১৭ সালের মে মাসে ভারতীয় সেনার পাক বাঙ্কার ধ্বংসের। এর সঙ্গে পুলওয়ামা পরবর্তী সময়ের কোনও সম্পর্ক নেই।

