প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফের সঙ্গে প্রাক্তন পর্ন তারকা মিয়াঁ খলিফার ছবিটি ভুয়ো
মিয়াঁ খলিফার পুরোনো টুইটারের ছবি ব্যবহার করা হয়েছে
- Total Shares
'পিছিয়ে বাংলা' বলে একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মন্তব্য করা হয়েছে, "গর্ব সে কহো হাম #ফাকিস্তানি হে ???? "। এই ছবিটিতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে প্রাক্তন মার্কিন পর্ন তারকা মিয়াঁ খলিফাকে দেখা যাচ্ছে। বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি লাইক, এমনকি শেয়ারও করেছেন। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম ওই ছবিটির সত্যতা যাচাই করতে গিয়ে জেনেছে, ছবিটি সম্পূর্ণ ভুয়ো। অন্য একটি ছবিকে ফটোশপ করে এই ছবিটি তৈরি করা হয়েছে। সেই পোস্টটিকে আমরা আর্কাইভ করেছি।
ভাইরাল হওয়া সেই ছবি।
এছাড়াও, পাকিস্তানের নিউজ চ্যানেল বাঘিটিভি এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছিল।
এই ছবিটিকে রিভার্স সার্চ করে পাওয়া গেছে মিঁয়া খলিফার টুইটার পেজ থেকে আসল ছবিটা। ২০১৬ সালের ২৫ অগস্ট এই ছবিটি টুইট করেছিলেন মিয়াঁ খলিফা। ছবিটির সঙ্গে তিনি মন্তব্য করেছেন, "এভরিডে ইজ ওয়াল ওয়েডনেসডে ইন মাই হাউজ।"
Everyday is Wall Wednesday in my house @JohnWall #WallWay #DC pic.twitter.com/sz829QmVae
— Mia K. (@miakhalifa) August 26, 2016
শুধু তাই নয়, পাকিস্তানের পার্লাহো নিউজ বলে একটি ওয়েবপোর্টাল ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই ছবিটি নিয়ে তদন্ত করে দাবি করেছিল যে এই ছবিটি ফেক। তা সত্ত্বেও, এই ফেক ছবিটি এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে চলেছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

