না, ইডেন থেকে এখনো সরেনি ইমরানের ছবি

কলকাতা 24x7-এর পোর্টাল -এ প্রকাশিত খবরটি ভুল।

 |  2-minute read |   27-02-2019
  • Total Shares

sourav-screen-shot4_022719090710.jpgঅনলাইন পোর্টালটিতে প্রকাশিত ছবি

ইডেন থেকে খুলে নেওয়া হয়েছে ইমরান খানের ছবি, গত ২৩ ফেব্রুয়ারি এমনই একটি খবর প্রকাশ হয়েছে কলকাতা 24x7 নামের একটি খবরের পোর্টাল। খবরটিতে বেরিয়েছে যে ইডেন থেকে ইমরান খান এবং ওয়াসিম আক্রামের ছবি সরিয়ে দিয়েছে ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল কর্তৃপক্ষ। খবরে লেখা হয়: "পুলওয়ামা ঘটনার পর ভারতের অনেক স্টেডিয়াম থেকেই পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হলেও এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন সিএবি সভাপতি৷ শনিবার বিজেপি যুবমোর্চার ডাকে ইডেন অভিযানে পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করে৷ পরে সিএবি’র পক্ষ থেকে ইমরান, রামিজ রাজা সহ বাকি সব পাক ক্রিকেটারদের ছবি নামিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়৷''

খবরটি ফেসবুকে শেয়ার হয়েছে সাড়ে চার হাজারের উপর। দেখেছেন ২৫ হাজার মানুষ।

এছাড়াও পোর্টাল-এর খবরটিতে লেখা হয়েছে যে," ইমরান খানের ছবি সারানোর ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে বঙ্গ বিজেপির যুবমোর্চা ‘দাদাগিরি’’ হিসেবেই ব্যাক্ত করেছেন৷'' এখানে খবরে উল্লেখ করা হয় বিজেপি যুবমোর্চার সভাপতি দেবজিৎ সরকারের নাম।

এখানে দেখুন খবরটির আর্কাইভড লিঙ্ক

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউস ওয়ার রুম রিভার্স সার্চ করে দেখেছে খবরটি ভুল। এখনও পর্যন্ত ইডেন থেকে সরানো হয়নি ইমরান খান, ওয়াসিম আক্রম, রামিজ রাজাদের ছবি। তবে এই ছবি সরানোর প্রেক্ষিতে দেবজিৎ সরকারের যে বক্তব্য প্রকাশ করা হয় সেটি সত্য। ইন্ডিয়া টুডে দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলে জেনেছে তিনি ওই কথা সাংবাদিক-কে বলেছেন।

দেবজিৎ ইন্ডিয়া টুডে-কে জানান, ''আমাকে সাংবাদিক-রা এসে বলেন ছবি সরিয়ে নেওয়া হয়েছে। ইডেনের সামনে বিক্ষোভ দেখিয়ে তখন আমি লকআপে। সাংবাদিকদের মুখে শোনা খবরের ভিত্তিতেই আমি ওই কথা বলি।''

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও একই কথা জানান।

কলকাতা 24x7 খবরের পোর্টালটি এই খবরটি প্রকাশ করে ২৩ ফেব্রুয়ারি। তার পরের দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকা খবর প্রকাশ করে যে ইডেন থেকে ইমরান খান সহ পাকিস্তানী ক্রিকেটারদের ছবি সরানোর ব্যাপারে সিএবি দ্রুত সিদ্ধান্ত নেবে।   

তার পরের দিন প্রিস্টিন কাশ্মীর নামে একটি ওয়েবসাইটও একই খবর প্রকাশ করে।

২৩ তারিখেই ডিএনএ-তে একটি খবর প্রকাশ হয় যে ছবি সরানোর ঘটনা ঘটেনি। এব্যাপারে সিএবি পরে সিদ্ধান্ত নেবে। 

২৫ ফেব্রুয়ারি ইউএসএ টুডে পোস্ট নামে একটি ওয়েবসাইট-ও খবর প্রকাশ করে যে ইমরানদের ছবি সরানো নিয়ে এখনো সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিজেপির দ্বন্দ্ব চলছে।

saourav-screen-shot_022719091236.jpg

এখানে পড়তে পারেন সেই খবরটি।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এদিন ইন্ডিয়া টুডেকে জানান, ''সিএবি এখনও ছবি সরায়নি, সৌরভ যেন মনে রাখেন তিনি এদেশের নাগরিক। ছবি না সরালে আমরা আন্দোলন চালিয়ে যাব।''

দাবি: ইডেন থেকে ইমরান খানদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে।

ফ্যাক্ট চেক: ছবি সরানোর খবরটি সম্পূর্ণ ভুল।

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment