না, ইমরান খান পাকিস্তানের মানুষের হাতে গণধোলাই খাননি
২০১৩ সালে ইমরান খান স্টেজ থেকে পড়ে আহত হন
- Total Shares
পাকিস্তানের মানুষের হাতে গণ ধোলাই খাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, এরকমই একটি পোস্ট করেছেন জয়দীপ সাহা নামের এক ফেসবুক ব্যবহারকারী। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে পোস্টটি পুরোপুরি মিথ্যা।
গত ২২ ফেব্রুয়ারি জয়দীপ সাহা নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেন। পোস্টটির ওপরে লেখা, ''পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই পাকিস্তানের জনগণের হাতেই খেলো গণধোলাই।''
ভিডিয়োটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে রক্তাক্ত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে বেশ কিছু মানুষজন ধরে নিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২২ সেকেন্ডের ভিডিয়োটি দেখেছেন সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ, আর শেয়ার হয়েছে একুশ হাজারের উপর।
ইমরান খান পাকিস্তানের মানুষের হাতে গণধোলাই খেলেন বলে দাবি।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম ভিডিয়োটি রিভার্স সার্চ করে দেখেছে যে এটি একটি ছয় বছরের পুরোনো ভিডিয়ো, এবং এই তথ্যটিও মিথ্যা যে তিনি জনগণের হাতে মার খেয়েছেন।
ঘটনাটি এইরকম, ৭ মে ২০১৩-য় লাহোরে একটি নির্বাচনী প্রচারে গিয়ে ইমরান স্টেজে ওঠেন, কিছুক্ষণ বাদেই ভিড়ের চাপে ভেঙে পরে স্টেজ, পড়ে যান ইমরান খান সহ বেশ কয়েকজন। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি গোটা বিশ্ব জুড়ে সব নিউজ মিডিয়া খবর করে।
আসল ভিডিয়োটি দেখুন এখানে।
উক্ত ফেসবুক পোস্টটিতে ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার অংশটি নিয়ে ব্যবহার করা হয়েছে, যখন তাঁকে রক্তাক্ত দেখাচ্ছিল। এই ভিডিয়োটি দেখিয়েই বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে যে তিনি মানুষের হাতে মার খেয়েছেন ।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

