ফ্যাক্ট চেক: দীপাবলিতে এই আলোকসজ্জা কি চন্দননগরের?

বিভ্রান্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   28-10-2019
  • Total Shares

দীপাবলির আলোকসজ্জা নিয়েও এবার সোশ্যাল মিডিয়া উত্তাল। ছড়াচ্ছে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভুয়ো খবর। ইন্দ্রনীল মুখার্জী নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ১ মিনিট ছয় সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি উঁচু টাওয়ার-এ আলোর খেলা চলছে। পোস্টটি করে ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন দিয়েছেন, ''চন্দননগরের নতুন আলোকসজ্জা ৷৷New Deepavali Lighting- Chandannagore, WB

kolkata-lighting-sma_102819074020.jpg

পোস্টটি শেয়ার করেছেন ১৪ হাজারের বেশি মানুষ। দেখেছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ।

এখানে পোস্টটির আর্কাইভ দেখা যাবে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে গিয়ে দেখে যে দাবিটি সঠিক নয়। আমরা প্রথমে ভিডিওটি কি ফ্রেমে ভেঙে নিয়ে ইমেজ রিভার্স সার্চ করে দেখি এই টাওয়ারটি তুরস্কের ইস্তানবুলে। নাম গালাতা টাওয়ার। আর ভিডিওটি গালাতা টাওয়ারের একটি পুরনো ভিডিও। ২০১৮ সালে ইস্তানবুলে ইয়ুথ ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টভ্যালে গালাতা টাওয়ার-এ এই প্রজেকশন হয়েছিল। লেসার এবং থ্রিডি ম্যাপিং শো-এর এই ভিডিও গেটি ইমেজেস-র ওয়েব সাইটে পাওয়া যায়। ২০১৮ সালের ২৬ এপ্রিল এই শো আয়োজন করা হয়েছিল।

তাই যে দাবি নিয়ে ভিডিওটি পোস্ট করা হয়েছে তা সঠিক নয়।

চন্দননগর-র আলোর ম্যাজিক গোটা দেশেই খ্যাত। নানা ধর্মীয় অনুষ্টান এবং উৎসবে চন্দননগরের শিল্পীদের পেশাগতভাবে নিযুক্ত করা হয় আলোর ডেকোরেশন করার জন্য। তাই এই উৎসবের মরশুমে সত্যি চন্দননগরের শিল্পীরা গালাতা টাওয়ার-এর আদলে কোথাও আলোকসজ্জা করেছেন কিনা তা ইন্ডিয়া টুডে স্বাধীনভাবে তদন্ত করে উঠতে পারেনি।

এর আগে বুম-লাইভ এই সোশ্যাল মিডিয়া পোস্টের দাবিকে ভুয়ো বলে খবর করে।

ফ্যাক্ট চেক: দীপাবলিতে এই আলোকসজ্জা কি চন্দননগরের?
Claimদীপাবলিতে চন্দননগরের নতুন আলোকসজ্জা Conclusion এই আলোকসজ্জা চন্দননগর নয়, ইস্তানবুলের গালাতা টাওয়ারের
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment