ফ্যাক্ট চেক: না, ইনি ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন নন
ছবিটির মাধ্যমে ভুয়ো খবর ছড়াচ্ছে
- Total Shares
অভিনন্দনের মতই দেখতে। গলায় বিজেপির গেরুয়া রঙের স্কার্ফ। হিন্দু সৈনিক নামের একটি ফেসবুক পেজের দাবি ভারতীয় বায়ুসেনার চালক ইনিই সেই অভিনন্দন বর্তমান , এখন খোলাখুলি বিজেপিকে সমর্থন করছেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে, দাবিটি সত্যি নয়।

চোখে কালো চশমা। গলায় গেরুয়া রঙের স্কার্ফ। তাতে বিজেপির পদ্মফুল চিহ্ন। দেখতে অনেকটা অভিনন্দন মতই। ফেসবুক পেজ হিন্দু সৈনিক ১৯ এপ্রিল উপরের ছবিটি পোস্ট করে তার উপরে হিন্দিতে লেখা অভিনন্দন বর্তমান বিজেপিকে খোলাখুলি সমর্থন করলেন এবং ভোট দিলেন। পোস্টটির ক্যাপশন লেখা হয়েছে, ''দেশ প্রেম যেটা রক্তের প্রতিটি বিন্দুতে থাকে মৃত্যু অবধি ।''
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে ৫০ বারের কাছাকাছি।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
আরও এক ফেইসবুক ব্যবহারকারী ধীরু মালহোত্রাও এই একই পোস্ট করেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম ছবিটি রিভার্স সার্চ করে। রিভার্স সার্চে কোনও সন্তুষ্টিজনক উত্তর পাওয়া যায়নি বা ইন্ডিয়া টুডে জানতে পারেনি ছবিটিতে যাঁকে দেখা যাচ্ছে তাঁর পরিচয় কী । রিভার্স সার্চে দেখা যায় ছবিটি অভিনন্দনের ফেক ছবি বলে প্রায় সমস্ত নিউজ মিডিয়া পোস্ট করেছে।
দ্বিতীয়ত: ভারতীয় বায়ুসেনায় যাঁরা চাকরি করেন নিয়ম অনুযায়ী তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকা বা প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলের পক্ষে নিজেদের মত প্রকাশ করতে পারেন না। প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়মটি খুবই কড়া।
এখানে দেখতে পারেন সেই নিয়মের খসড়া।
তাই অভিনন্দনের পক্ষে কোনও রাজনৈতিক দলকে সমর্থন দেখানো বাস্তবিক নয়।
আরও প্রমানের জন্য আমরা দুটি ছবিকে পাশাপাশি রেখে দেখি যে অভিনন্দনের সঙ্গে এই ব্যক্তির মিলের থেকে অমিল বেশি। অভিনন্দনের থুতনির উপরে একটি তিল আছে যা ওই লোকটির নেই । আবার ওই লোকটির ডান দিকের গালের উপরের দিকে অর্থাৎ ডান দিকের চোখের নিচে একটি তিল আছে যা অভিনন্দনের নেই।
এব্যাপারে আরও একটি অকাট্য প্রমান পাওয়া যায়। ১৪ এপ্রিল অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ক্রিস্টোফার তাঁর টুইটার হ্যান্ডেল-এ একই ছবি পোস্ট করে বলেন, ''যাঁরা ভুয়ো খবর ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে না? সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক রং মাখানো বন্ধ হোক।'' তিনি এই টুইটটিতে ভারতীয় বায়ুসেনাকে ট্যাগ করেন।
Dear @IAF_MCC received these ???????????? on WhatsApp (sent to me for verifying the truth)Will action be initiated against those spreading fake news?Please don't allow politicisation of the Armed Forces.@Twitter@TwitterIndia may like to look into this pic.twitter.com/YAQVGAkYVE
— Gp Capt Christopher (Retd) (@bcchristopher) April 14, 2019
তাই সংগৃহিত তথ্য প্রমান থেকে ইটা স্পষ্ট যে এই লোকটি অভিনন্দন নন এবং অভিনন্দন কোনও রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে নিজেকে যুক্ত করেননি।
বুমলাইভ সহ আরও বেশ কয়েকটি মিডিয়া এই ধরণের পোস্টকে ভুয়ো বলে খবর করে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

