ফ্যাক্ট চেক: অভিনেতা ভিক্টর ব্যানার্জির প্রয়ানের খবরটি ভুয়ো

ভুয়ো পোস্টটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   24-06-2019
  • Total Shares

সেলেব্রিটিদের মৃত্যুসংবাদ নিয়ে ভুয়ো খবর নতুন নয়। এবার নিশানায় অভিনেতা ভিক্টর ব্যানার্জী।

ফেসবুকে গত দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে ভিক্টর ব্যানার্জির মৃত্যুর খবর। এটি একটি ভুয়ো খবর। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) জেনেছে অভিনেতা সম্পূর্ণ সুস্থ।

 "The নলেজোগ্রাফ V/s " বলে একটি ফেসবুক পেজ গতকাল ভিক্টর ব্যানার্জীর ছবি সহ একটি  পোস্টে লেখে " চলে গেলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা ভিক্টর ব্যানার্জি। বাংলা সিনেমা জগতের একটা অধ্যায়ের অবসান হলো। যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার।"

এই পোস্টের আর্কাইভ ভার্সন এখানে 

"আপনি কি জানেন" নামের আরেকটি ফেসবুক পেজ একই খবর পোস্ট করে।

এর আর্কাইভ ভার্সন এখানে

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ফেসবুক পেজ এবং "অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস - AITC সাপোর্টার্স"  নামের একটি ফেসবুক পেজ এই মৃত্যুসংবাদের ভুয়ো খবর প্রচার করে। পরে তারা এই পোস্টগুলি ডিলিট করে দেয়। এ বিষয় ফ্যাক্ট চেকার Boomlive একটি খবর প্রকাশ করে।

ভিক্টর ব্যানার্জীর মৃত্যর এই ভুয়ো খবরটি  বাংলার চিত্রজগতের অভিনেতা যীশু সেনগুপ্তের নামের অনুকরণে তৈরী অপর একটি ফেইসবুক পেজ, "jisshu entertainment " পোস্ট করে। পরে সেই ফেসবুক পেজটি এই ভুল খবরের জন্য ক্ষমা চেয়ে নেয়।

অভিনেতা যীশু সেনগুপ্ত তার নামের সঙ্গে এই বিড়ম্বনা দূর করতে টুইট করে জানান "jisshu entertainment " এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

"ঘরে বাইরে" বা " দ প্যাসেজ টু ইন্ডিয়া" খ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি টুইট করে জানান এই ভাইরাল খবর টি একটি "ফেক নিউজ" এবং তার বাবা যথেষ্ট সুস্থ, সবল রয়েছেন।

ফ্যাক্ট চেক: অভিনেতা ভিক্টর ব্যানার্জির প্রয়ানের খবরটি ভুয়ো
Claimঅভিনেতা ভিক্টর ব্যানার্জি প্রয়াত Conclusion - এটি একটি ভুয়ো খবর, ভিক্টর ব্যানার্জি সুস্থ রয়েছেন
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment