বয়স্ক বাবা মায়ের দেখাশোনা না করলে জেল, ঘোষণা মোদী সরকারের?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর

 |  1-minute read |   25-06-2019
  • Total Shares

বয়স্ক বাবা মায়ের দেখাশোনা না করলেই হবে জেল এমনই আইন নাকি পাস করে ফেলেছে মোদী সরকার, দাবি করেছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে পোস্টটি বিভ্রান্তিকর।

জুন মাসের ১২ তারিখে নব বার্তা নিউজ নামের একটি ফেসবুক পেজ একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রী মন্ডলের সঙ্গে বসে আছেন। পোস্টকার্ডের মতো ছবিটির উপরে লেখা,

''বয়স্ক মা বাবার দেখাশোনা না করলেই হবে জেল, সিদ্ধান্ত মোদী সরকারের, আজকে হলো ঘোষণা, এতদিনে মনের মতো একটি খবর পেলাম''

পোস্টটি এক হাজারের বেশি মানুষ শেয়ার করে ফেলেছেন। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

capture1-body_062519125919.jpg

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে পোস্টটি ভুয়ো।

প্রথমত: কোনও সরকার হঠাৎ করে এধরণের কোনও আইনি ঘোষণা করতে পারে না। আর এ ধরণের কোনও ঘোষণা তখনই হতে পারে যখন আইনের ড্রাফট  পার্লামেন্টের দুটি কক্ষে পাস হয়ে আইনে পরিণত হবে। বিষয়টি অনেক সময়সাপেক্ষ।

দ্বিতীয়ত: জুন ১৭ থেকে মোদী সরকারের পার্লামেন্ট অধিবেশন শুরু হলো। জুন ১২-য় সরকারের পক্ষে এরকম একটি বিষয় নিয়ে আইন পাস করে ফেলা সম্ভব নয়। আর আইন পাস না করে এধরণের কোনো ঘোষণা সংসদীয় গণতন্ত্রে ঘটে না। পার্লামেন্ট যেখানে শুরুই হলো না সেখানে এধরণের ঘোষণার কল্পনা অবাস্তব।

তৃতীয়ত: এই আইন ২০০৭ সালে কেন্দ্রীয় সরকার পাস করেছিল। তখন মোদী সরকার নয়, কেন্দ্রে ইউপিএ সরকার ছিল। এরপর ২০১৮ সালে আইনটির কিছু অংশ আবার সংশোধন করা হয়।  

সম্প্রতি বিহার ক্যাবিনেটে এধরণের একটি বিল হাউসের সম্মতি পেয়েছে বলে খবরে প্রকাশ।। 

এছাড়াও যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি ৩ বছর পুরনো। ছবিটি ২০১৬ সালে পার্লামেন্টের বর্ষাকালীন  অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের।

 

বয়স্ক বাবা মায়ের দেখাশোনা না করলে জেল, ঘোষণা মোদী সরকারের?
Claimবয়স্ক মা বাবার দেখাশোনা না করলেই হবে জেল, সিদ্ধান্ত মোদি সরকারের, ঘোষণা হয়েছে ১২ জুন Conclusion এই আইন আগে থেকেই বলবৎ, তাই পার্লামেন্ট সেশনের আগে এমন আইন পাস হওয়ার ঘোষণা বিভ্রান্তিকর
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment