ফ্যাক্ট চেক: না, এটি ক্রিস্টমাস ট্রি দিয়ে সাজানো দুবাই বিমানবন্দরের রানওয়ের ছবি নয়
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল আয়ারল্যান্ডের বিমানবন্দরের প্রকাশিত এই ছবি
- Total Shares
ক্রিস্টমাস উপলক্ষ্যে দুবাই বিমানবন্দর সাজানোর দাবী করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ক্রিস্টমাস ট্রির আদলে সাজানো ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখা হয়, "দুবাই বিমানবন্দরের রানওয়ে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হল"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ক্রিস্টমাস ট্রির আদলে সাজানো দুবাই বিমানবন্দরের বলে দাবী করা শিল্পীর কল্পনায় বানানো ভাইরাল সেই ছবিকে আসলে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরের তরফ থেকে প্রকাশ করা হয়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "আইরিশ সেন্ট্রাল" নামের আয়ারল্যান্ডের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে খুঁজে পাই।
এবছরে প্রকাশিত ওই প্রতিবেদনে এই ছবির বিষয়ে সেখানে ক্রিস্টমাস উপলক্ষ্যে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দর সাজানোর কথা রিপোর্ট করা হয়।
আমরা এই ছবিকে এক প্রেস বিজ্ঞপ্তিসহ শ্যানন বিমানবন্দরের অফিসিয়াল টুইটার প্রোফাইলেও খুঁজে পাই।
Shannon Airport launches festive campaign... ???? ✨ Read more here: https://t.co/OTfjlbEJwv#Christmas #shannonairport pic.twitter.com/nPBj3u8zNc
— Shannon Airport (@ShannonAirport) December 15, 2020
ওই প্রেস বিজ্ঞপ্তিতে রানওয়ের এই ছবিকে শ্যানন বিমানবন্দরের ক্রিস্টমাস প্রচারের অংশ হিসাবে "শিল্পীর কল্পনা"য় তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবির সাথে ক্রিস্টমাস উপলক্ষ্যে দুবাই বিমানবন্দর সাজানোর দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

