ম্যাকরন থেকে লিওনার্দো, হলিউড থেকে বলিউড, আমাজন আগুনের বিভ্রান্তিকর ছবি শেয়ার
সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ আমাজন নিয়ে শোক প্রকাশে ব্যবহৃত পুরনো ছবি
- Total Shares
আগুনে ছারখার হচ্ছে আমাজন। জ্বলছে বিস্তীর্ণ সবুজ, বন্য প্রাণী। এপিটাফ লেখা হচ্ছে রেনফরেস্টের। নিউজ মিডিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ধ্বংসাত্মক ছবি।
আর সোশ্যাল মিডিয়ায় আমাজনেরই পুরনো ছবি ব্যবহার করে চলেছেন মানুষ। এই পোস্ট গুলি অধিকাংশই বিভ্রান্তি ছড়াচ্ছে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)এই বিভ্রান্তি কাটানোর চেষ্টা করেছে।
তবে শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নন স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট এম্মানুয়েল ম্যাকরণ ২৩ অগাস্ট একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন ''আওয়ার হাউস ইস বার্নিং'' অর্থাৎ আমাদের ঘর জ্বলছে।'' সেখানে তিনি ব্যবহার করেছেন একটি বহু পুরনো ছবি।
ছবিটি আমাজন দাবানলেরই, কিন্তু এক দশকের বেশি পুরনো। ম্যাকরণ ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়,''আমাদের ঘর জ্বলছে। এই আমাজন আমাদের পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন দেয়। এটা আন্তর্জাতিক ক্রাইসিস। জি-৭-এর সদস্যবৃন্দ, চলুন আমরা জরুরি ভিত্তিতে প্রথম দুদিন এটা নিয়ে আলোচনা করি।''
Our house is burning. Literally. The Amazon rain forest - the lungs which produces 20% of our planet’s oxygen - is on fire. It is an international crisis. Members of the G7 Summit, let's discuss this emergency first order in two days! #ActForTheAmazon pic.twitter.com/dogOJj9big
— Emmanuel Macron (@EmmanuelMacron) August 22, 2019
ম্যাকরণ যে ছবিটি ব্যবহার করেছেন সেই ছবিটি আমরা রিভার্স সার্চ করে দেখি। দেখা যায় এটি আলামি ডট কম নামের একটি বিখ্যাত স্টক ফটো ওয়েবসাইটে রয়েছে। আলামির ওয়াটার মার্ক-ও রয়েছে। ছবিটি তুলেছিলেন ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্রাফার লরেন মাকিনটায়র। আমরা গুগল-এ সার্চ করে বার করি মাকিনটায়র ২০০৩ সালে মারা গেছেন। অর্থাৎ ছবিটি তারও আগে তোলা। মাকিনটায়র আমাজন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। দক্ষিণ-আমেরিকা নিয়েও বহু কাজ করেছিলেন।
ম্যাকরণ ছাড়াও বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রি-ও এই একই ছবি শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেল-এ। এমনকি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-ও কয়েকটি পুরনো ছবি শেয়ার করেছেন লিখছেন ''আমাদের নিজেদের বাঁচার জন্য আমাজনকে বাঁচাতে হবে।''

The 'lungs of our planet' are burning! The #AmazonRainforest is home to about 3 Mn species of plants & animals and 1 Mn indigenous people. It plays an important role in keeping the planet's carbon dioxide levels in check. We won't exist without it! #SaveTheAmazon #PrayforAmazonas https://t.co/9rKfTYXolL
— Alia Bhatt (@aliaa08) August 22, 2019
আলিয়া ভাট যে পুরনো ছবি ব্যবহার করেছেন তা আগেই একটি প্রতিবেদনে লিখেছে কুইন্ট।
সেলিব্রিটিরা তো বটেই বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজেও পুরনো ছবিতে ভরে গেছে।
২৩ অগাস্ট এক সোশ্যাল মিডিয়া পেজ 'ইচ্ছে ডায়েরি' ৮ টি ছবি পোস্ট করেছে। তার মধ্যে বেশির ভাগ ছবিই পুরনো। পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পাবেন। ইচ্ছে ডায়েরির এই ছবি গুলির উৎস খুঁজে বের করার চেষ্টা করেছে আফওয়া।
প্রথম ছবি : রবিন উড নামের একজন শিল্পী এই ছবিটি তৈরী করেছেন। পরিবেশ বাঁচানোর বিরুদ্ধে প্রতিবাদে এই ছবিটি তিনি তৈরী করেছেন এর সঙ্গে ২০১৯ সালের আমাজনের জঙ্গল পোড়ার কোনও সম্পর্ক নেই। এড এজেন্সী গাবারজ এন্ড পার্টনার প্রিন্ট এডভার্টাইসমেন্টের জন্য এটি গ্রাফিক্স-বানানো হয়েছিল।
দ্বিতীয় ছবি : এই ছবিটি ইনস্টাগ্রামে আমাজন জঙ্গলে দাবানলের প্রসঙ্গে অনেকবার ব্যবহার করা হয়েছে কিন্তু এটি ছবি না পেইন্টিং তা নিশ্চিত করা যায়নি।
তৃতীয় ছবি: ছবিটি গেটি ইমেজেসের হয়ে মারিও তামা তুলেছিলেন ২২ নভেম্বর ২০১৪ সালে। ছবিটি আমাজন বেসিনের। এই ছবিটি হাফিংটন পোস্টে ২০১৫ সালে ব্যবহার করা হয়েছিল।
চতুর্থ ছবি: এই ছবিটি একটি ব্লগ পোস্টে ২০১৪ সালে প্রকাশিত হয়। এছাড়াও ব্রেকিং নিউজ ডট ডাবলু এস ওয়েবসাইটের মতে এটি অন্তত এক বছর পুরনো ছবিটি নানা সময় নানা জায়গায় ব্যবহার করা হয়েছে।
পঞ্চম ছবি: এই ছবিটি নিয়ে আমরা প্রথমেই জানিয়েছি যে ছবিটি কম করে ১৬ বছরের পুরনো।
ষষ্ঠ ছবি: এই ছবিটির কোনও পুরনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি।
সপ্তম ছবি: এই ছবিটি আমাজনেরই কিন্তু ২০১০ সালে তোলা। অর্থাৎ কম করে ৯ বছরের পুরনো ছবি এটি। ছবিটি ফ্লিকার-এ পাওয়া যায়। গ্রীনপিস নামের ব্যবহারকারী আপলোড করেন। তোলা হয়েছিল ২০১০ সালের ২৩ নভেম্বর।
অষ্টম ছবি: ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডট ওআরজি-তে ছবিটি ১৯৯৮ সালে ছাপা হয়। এটি আমাজনের জঙ্গলেই আগুনের ছবি।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া তো বটেই সেলিব্রিটিরাও এবার পুরনো ছবি শেয়ার করে বিভ্রান্তি তৈরী করেছেন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

