ফ্যাক্ট চেক: এই ছবিতে অমিত শাহকে কি রবীন্দ্রনাথের সম্মানে সংরক্ষিত আসনে বসতে দেখা যায়?
সমাজ মাধ্যমে ভাইরাল হল বিভ্রান্তিকর দাবী
- Total Shares
কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশ্বভারতী সফরের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।রবীন্দ্র ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানোর কিছু ছবিও তিনি টুইটে প্রকাশ করেন।
এরই মধ্যে বিশ্বভারতীতে এক জায়গায় বসে অমিত শাহের কিছু লেখার এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
অমিত শাহের সেই ছবি অনেকে পোস্ট করে দাবী করেন উত্তরায়ণে রবীন্দ্রনাথের সম্মানে সংরক্ষিত আসনে বসে তিনি শান্তিনিকেতনকে "কলঙ্কিত" করেছেন।

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এই ছবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আসলে দর্শনার্থীদের স্থানে রাখা বইয়ে সই করতে দেখা যায়।একারণে বলা যেতে পারে, এই ছবির সাথে অমিত শাহকে রবীন্দ্রনাথের সম্মানে সংরক্ষিত আসনে বসতে দেখার দাবীটি বিভ্রান্তিকর।
আমরা এই ছবির বিষয়ে জানতে ইন্টারনেটে অমিত শাহের সাম্প্রতিক বিশ্বভারতী সফরের কিছু ছবি খোঁজার চেষ্টা করি।
এর থেকে আমরা "আউটলুক ইন্ডিয়া"র এক ফটোগ্যালারিতে অমিত শাহের বসে লেখার আরো একটি ছবি খুঁজে পাই।
"পিটিআই"য়ের তোলা সেই ছবির ক্যাপশনে বলা হয়, "বীরভূম জেলায় শান্তিনিকেতনের রবীন্দ্রভবন পরিদর্শনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করছেন।"

এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা বিশ্বভারতীতে আসা অন্য খ্যাতনামা দর্শনার্থীদের নিয়ে কীওয়ার্ড সার্চ করি।
সেখান থেকে আমরা ২০১৮ সালে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বভারতী সফর সংক্রান্ত "জাগো নিউজ ২৪" এর এক প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনে সেসময় শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন পরিদর্শনে ‘দর্শনার্থী বই’-এ শেখ হাসিনার মন্তব্য লেখার কথা উল্লেখ করে তার স্বাক্ষর করার এক ছবি ব্যবহার করা হয়।
হাসিনার বসে স্বাক্ষর করার ছবিটির সাথে আমরা সম্প্রতি ভাইরাল অমিত শাহের ছবির বেশ কিছু অবস্থানগত সাদৃশ্য লক্ষ্য করি।

রবীন্দ্র ভবনের দর্শনার্থীদের স্থানের সাথে মিল খুঁজে পাওয়ায় আমরা ভাইরাল এই দাবীর সত্যতা জানতে বিশ্বভারতীর রেজিস্টার অশোক মাহাতোর সাথে যোগাযোগ করি।
অশোক আমাদের জানান, রবীন্দ্রনাথের সম্মানে সংরক্ষিত আসনে অমিত শাহের বসার এই দাবীটি ভিত্তিহীন।
এর থেকে বলা যেতে পারে, এই ছবির সাথে অমিত শাহকে রবীন্দ্রনাথের সম্মানে সংরক্ষিত আসনে বসতে দেখার দাবীটি বিভ্রান্তিকর।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ছবিতে আসলে দর্শনার্থীদের স্থানে রাখা বইয়ে সই করতে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

