ফ্যাক্ট চেক: এই ছবিতে অমিত শাহ ও আসাদউদ্দিন ওয়েসিকে কি করমর্দন করতে দেখা যায়?
এডিট করা এই ছবি সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসির করমর্দনের দাবী করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
অনেকে সেই ছবিকে পোস্ট করে লেখেন, "বাংলার অন্ধ ভক্তদের বলছি?যারা পাকিস্তান প্রেমী,তাদের সাথে অমিত শার এত প্রেম কেন? ভক্তরা উত্তর দিয়ে যাবেন।চোরে চোরে মাসতাতো ভাই।আর কতদিন অভিনয় করবে, জানতে চাই?"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এডিট করে ভাইরাল এই ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে করমর্দন করতে দেখা যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা ২০১৪ সালে প্রকাশিত "ডেইলি মেলে"র এক প্রতিবেদনে আসল ছবিটিকে খুঁজে পাই।

নরেন্দ্র মোদীর সাথে করমর্দনরত অমিত শাহের সেই ছবির ক্যাপশন হিসাবে সেখানে লেখা হয়, "বিজেপি সভাপতি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়াদিল্লিতে সম্মান জানিয়েছেন"।
এছাড়াও আমরা ২০১৬ সালে প্রকাশিত "এবিপি নিউজে"র এক প্রতিবেদন থেকে জানতে পারি, এডিট করা এই ছবিটি আগেও বিভ্রান্তিকর কিছু দাবীসমেত সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর থেকে বলা যেতে পারে, আসাদউদ্দিন ওয়েসি নয়, এই ছবিতে আসলে অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে করমর্দন করতে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

