ফ্যাক্ট চেক: দিল্লি পুলিশকে একহাত বচ্চনের? দাঁড়ালেন জামিয়া ছাত্রদের পক্ষে?
সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি
- Total Shares
১৮ ডিসেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস - এআইটিসি সাপোর্টার্স নামের একটি ফেসবুক পেজ একটি পোস্ট করে। অমিতাভ বচ্চনের ছবি দিয়ে তাদের দাবি, জামিয়া ছাত্রদের সপক্ষে দাঁড়িয়েছেন বিগ বি। সমালোচনা করেছেন দিল্লি পুলিশের ভূমিকাকে। একটি পোস্টকার্ড বানিয়ে তার উপরে লেখা হয়েছে, ''ছাত্র ছাত্রীদের উপর মোদী সরকারের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন অমিতাভ বচ্চন। ছাত্র ছাত্রীদের পাশে গোটা বলিউড।''
সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে, ''ব্যথিত এবং সন্ত্রশ্ত!' পড়ুয়াদের পক্ষে এবার গর্জে উঠলেন বিগ বি।''

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি বিভ্রান্তিকর পোস্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করেছেন প্রায় ৪ হাজারের বেশি মানুষ, প্রতিক্রিয়া দিয়েছেন সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
আফওয়া বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রথমে কি-ওয়ার্ড সার্চ করে। আমরা এমন কোনও খবরের লিঙ্ক পাইনা যেখানে কভার করা হয়েছে যে বিগ বি এমন কোনও মন্তব্য করেছেন।
অমিতাভ বচ্চন টুইটারে অত্যন্ত সক্রিয়, জামিয়ার ঘটনার পর থেকে তিনি ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করে কোনও টুইট করেননি, দিল্লি পুলিশের ছাত্র পেটানোর ঘটনা নিয়েও কোনও মন্তব্য পোস্ট করেননি। উল্টে গত ১৩ ডিসেম্বর তিনি একটি টুইট করেন, ''কাউকে সমালোচনা করার আগে, তাঁর জুতো পরে এক মাইল হাঁটা উচিত। না হলে আপনি যাদের সমালোচনা করছেন তাদের থেকে মাইল দূরেই থেকে যাবেন।''
T 3578 -" Before you criticise someone, you should walk a mile in their shoes. That way when you criticise them, you are a mile away from them .. and you have their shoes. !!" ~ Ef b????❤️????
— Amitabh Bachchan (@SrBachchan) December 13, 2019
অমিতাভ এধরণের একটি টুইট করেছিলেন ২০১২ সালের ২৪ ডিসেম্বর।
T 970 - Pained and horrified to see what unfolds in Delhi .. peaceful protest being met with tear gas and water canons !!
— Amitabh Bachchan (@SrBachchan) December 23, 2012
সেই টুইটটিকেই সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে বিগ বি-র প্রতিক্রিয়া বলে টুইট করে দেন প্রাক্তন বিবিসি সাংবাদিক রিফাত জাভেদ। তিনি লেখেন, ''ধন্যবাদ, সিনিয়র বচ্চন। আশা করি আপনার এই টুইট অন্যদের অনুপ্রেরণা যোগাবে।''
Thank you @SrBachchan for speaking. Hope this inspires others to break their silence too. https://t.co/ieReJurmfO
— Rifat Jawaid (@RifatJawaid) December 18, 2019
বচ্চন এই পুরোনো টুইটটি দিল্লির বাসে গণধর্ষণের ঘট্নার প্রতিবাদে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। তিনি লিখেছিলেন, ''দিল্লিতে যা ঘটছে তাতে ভীত এবং সন্ত্রস্ত। শান্তিপূর্ণ প্রতিবাদের উত্তরে কাঁদানে গ্যাস এবং জল কামান ছোঁড়া হলো।'' কিছু টুইটার ব্যবহারকারী বচ্চনের পুরোনো টুইট নতুন করে পোস্ট করায় বিভ্রান্ত হন। কিন্তু বেশিরভাগই রিফাতের ভুল ধরিয়ে দেন। বলিউড স্টারকে আক্রমণ করেন এই সময়ে চুপ থাকার জন্য। নিচের এই স্ক্রিনশটে দেখা যেতে পারে বিগবি-র প্রতি নেটিজেনদের ক্ষোভ।

অমিতাভের শেষের কয়েকটি টুইট তাঁর বাবাকে নিয়ে। জামিয়ার ঘটনা নিয়ে এখনো তাঁকে কোনও মন্ত্যব্য করতে দেখা যায়নি, তাই উপরোক্ত সোশ্যাল মিডিয়া পোস্টটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

