ফ্যাক্ট চেক: ভারতের দাবী করে ভাইরাল রাশিয়ার রকেট চালনার এই ভিডিও
নেটিজেনদের অনেকেই এই ভিডিওকে সম্প্রতি শেয়ার করেছেন
- Total Shares
এক ব্যক্তির ব্যর্থ রকেট চালনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকেই ভাইরাল সেই ভিডিওকে ভারতীয় সেনার দাবী করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভারতীয় সেনার দাবী করে ভাইরাল হওয়া ব্যর্থ রকেট চালনার এই ভিডিওটি আসলে রাশিয়ার এক সৈনিকের।
ভাইরাল এই ভিডিওর কিছু ফ্রেমকে আমরা রিভার্স সার্চ করে তার বিষয়ে জানতে পারি।এবছরের সেপ্টেম্বরের ৯ তারিখে প্রকাশিত 'মিলিটারি লিক ডট কম' নামের ওয়েবসাইটে এই ভিডিওকে ব্যবহার করে তাকে রাশিয়ার বলে দাবী করা হয়।
তাছাড়া আমরা কীওয়ার্ড সার্চ করে এবছরের সেপ্টেম্বরের ৬ তারিখে প্রকাশিত তুর্কি ভাষায় লেখা এই প্রতিবেদনকে খুঁজে পাই।
গুগল ট্রান্সলেটরে সেই রিপোর্টকে অনুবাদ করলে সেই প্রতিবেদনের শিরোনামেই তাকে "রাশিয়ান সৈনিকের কাঁধে রকেট বিস্ফোরণ" বলে উল্লেখ করা হয়।ওই প্রতিবেদনেও এই ভিডিওকে দেখতে পাওয়া যায়।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ভিডিওর সাথে ভারতীয় সেনার কোনো সম্পর্ক নেই।রাশিয়ার এক সৈনিককে আসলে এই ভিডিওতে রকেট চালনা করতে দেখতে পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

