ফ্যাক্ট চেক: না, সাম্প্রতিক কৃষক আন্দোলনের জন্য সেনা নামানোর এই দাবীটি ভিত্তিহীন
বিভ্রান্তিকর দাবী করে এই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
সম্প্রতি কৃষক আন্দোলনে সেনা নামানোর দাবী করে এক ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এই ভিডিও অনেকে ফেসবুকেও পোস্ট করেন।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যায়।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এই ভিডিওতে করা সাম্প্রতিক কৃষক আন্দোলনে সেনা নামানোর দাবীটি আদতে ভিত্তিহীন।সরকারের তরফ থেকে এই খবরকে ভুয়ো বলে জানানো হয়।
ভাইরাল এই ভিডিওতে করা দাবীটির বিষয়ে জানতে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করি।
সাম্প্রতিক কৃষক আন্দোলনের কারণে সেনা নামানোর কোনো খবর এই প্রতিবেদন লেখার সময় অবধি আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে খুঁজে পাইনি।
ওদিকে আমরা দেখতে পাই, "পিআইবি ফ্যাক্ট চেকে"র তরফ থেকেও এই ভিডিওতে করা দাবীটিকে ভুয়ো বলা হয়।
सोशल मीडिया पर वायरल एक वीडियो में दावा किया जा रहा है कि दिल्ली में किसानों के प्रदर्शन को देखते हुए, सेना को बुलाया गया है।#PIBFactCheck: यह दावा फर्जी है। यह सैनिकों की नियमित आवाजाही का एक वीडियो है और किसान प्रदर्शन के साथ इसका कोई भी सम्बंध दुर्भावनापूर्ण और गलत है। pic.twitter.com/R2ZX69otHt
— PIB Fact Check (@PIBFactCheck) December 11, 2020
এর থেকে বলা যেতে পারে, এই ভিডিওতে করা সাম্প্রতিক কৃষক আন্দোলনের কারণে সেনা নামানোর দাবীটি ভিত্তিহীন।সরকারের তরফ থেকে এই দাবীকে ভুয়ো বলা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

