ফ্যাক্ট চেক: না, এই ছবিটি বাংলাদেশ সেনাবাহিনীর বাচ্চাদের সাহায্য করার নয়
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পুরোনো এই ছবি
- Total Shares
সম্প্রতি সেনার পোশাক পড়া কিছু লোককে পিঠ পেতে বাচ্চাদের সেতু পার হতে সাহায্য করার এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
অনেকের মতো "আহমেদ সজয়" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "আফ্রিকার একটি ব্রিজ অকেজো হয়ে যাওয়াতে বাচ্চাদের স্কুলে যেতে নিজেদের পিঠ পেতে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক।স্যালুট জানাই বাংলাদেশ সেনাবাহিনী"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, চীনের পুরোনো ভূমিকম্পের সময়ের এই ছবির সাথে করা আফ্রিকায় বাংলাদেশের সেনাবাহিনীর দাবীটি বিভ্রান্তিকর।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা বেশ কিছু ব্লগে এই ছবিকে খুঁজে পাই।২০০৮ সালে হওয়া চীনে এক ভূমিকম্পের বিষয় সম্পর্কিত সেই ব্লগগুলিতে এই ছবিকে ব্যবহার করা হয়।
এছাড়াও, চীনের একটি সরকারি ওয়েবসাইটে আমরা ২০০৮ সালের ভূমিকম্প সংক্রান্ত এক প্রকাশনায় মানব-সেতু তৈরি করে সাহায্য করার এমনই আরেকটি ছবি খুঁজে পাই।
ওই ছবির বিষয়ে সেখানেও চীনের সৈনিকদের মানব-সেতু তৈরি করে স্কুল পড়ুয়াদের সাহায্য করার কথা উল্লেখ করা হয়।
এই ছবিটি কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর দাবী করে ভাইরাল হলে "দ্য টাইমস অফ ইন্ডিয়া"র এক ব্লগে তাকে ২০০৮ সালের ভূমিকম্পে চীনা সেনাদের বলে উল্লেখ করা হয়।
এর আগে "বুম বাংলাদেশ" এই দাবীকে ফ্যাক্ট চেক করে।
এর থেকে বলা যেতে পারে, চীনের পুরোনো ভূমিকম্পের সময়ের এই ছবির সাথে করা আফ্রিকায় বাংলাদেশের সেনাবাহিনীর দাবীটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

