ফ্যাক্ট চেক: শহীদের শেষকৃত্যের ভিডিও হায়দরাবাদের ধর্ষিত পশুচিকিৎসকের শেষকৃত্যের বলে দাবি
বিভ্রান্তিকর দাবি নিয়ে ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
হায়দরাবাদে ধর্ষিত পশু চিকিৎসকের ঘটনা নিয়ে এবার ভুয়ো সংবাদ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
গত ২ ডিসেম্বর প্যারি কা ডেইরি বাবু নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন ভিডিওটি হায়দরাবাদের পশু চিকিৎসকের শেষকৃত্যের।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটিতে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়।
এই ফেসবুক ব্যবহারকারী যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, কোনও এক শেষকৃত্য অনুষ্ঠান চলছে আর তাকে ঘিরে রয়েছেন বহু মানুষ। পোস্টটি বহু মানুষ ফেসবুকে শেয়ার করেছেন।

এখানে পোস্টটির আর্কাইভ ভার্সন রয়েছে।
আফওয়া-র অনুসন্ধান করে দেখেছে পোস্টটিতে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। হায়দরাবাদে ধর্ষণ ও নির্মম হত্যার শিকার হওয়া মহিলা চিকিত্সকের শেষকৃত্য সাথে এর কোনও যোগসূত্র নেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ভিডিওটি সাতশোরও বেশি বার শেয়ার করা হয়েছে।
আমরা এই ভিডিওটি কে ইনভিড টুল-র সাহায্যে রিভার্স সার্চ করে বেশ কয়েকটি লিঙ্ক পাই। 'ইউপি ফাইট টাইমস' ওয়েবসাইটে শহীদ পীররামের সংবাদটি পাওয়া যায়।
এই সূত্র ধরে আমরা যখন ইউটিউবে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করি। সেখানেই এই একই ভিডিও দেখা যায়। ইউটিউবে এই ভিডিও অনেকেই পোস্ট করেছেন।
এরপর আমরা ভিডিওটি থেকে একজন গ্রামবাসীকে চিহ্নিত করে তাঁকে যোগাযোগ করে জানার চেষ্টা করি, এই ভিডিও শহীদ পিরা রামের শেষকৃত্যের কিনা। তাঁর নাম বজরং চৌধুরী, একটি স্থানীয় দোকান 'শ্রীরাম ফ্যাশন শপ' এর মালিক। তাঁকে আমরা ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই। বজরং চৌধুরীও নিশ্চিত করেছেন যে এই ভিডিওটি শহীদ পীরারামের অন্ত্যেষ্টিক্রিয়ার।
গত মাসে জম্মু ও কাশ্মীরের ১৫,০০০ ফুট উঁচু বরফের চূড়ায় ডিউটি চলাকালীন ভারতীয় জওয়ান পীরারাম শহিদ হয়েগিয়েছিলেন। অনেক স্থানীয় চ্যানেলও
এ সম্পর্কিত সংবাদ চালিয়েছে । এই একই ভিডিও ইটিভি অন্ধ্র প্রদেশের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। সুতরাং এটা স্পষ্ট যে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হায়দরাবাদের পশু চিকিৎসকের শেষকৃত্যের কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি রাজস্থানের বার্মারের শহীদ পীরারামের অন্ত্যেষ্টিক্রিয়ার।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

