ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল আমেরিকায় আটক অভিবাসীদের ছবি
সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে আসামের ডিটেনশন ক্যাম্পের বলে লেখা হল
- Total Shares
সম্প্রতি, আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দী মানুষজনের চিত্র দাবী করে করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ছবি।
"আমির হুসেন ২" নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবি পোস্ট করে লেখেন, "আসামে যারা ভোট দিয়ে ভারতের মুক্তিদূত হিন্দু হৃদয় সম্রাট মোদী তথা বিজেপি কে ক্ষমতায় এনেছিল তারাই আজ বহিরাগত হয়ে এনআরসির ডিটেনশন কারাগারে বন্দি। পশ্চিমবঙ্গেও অনেকেই আচ্ছেদিনের সুস্বাদু ফল খাওয়ার জন্য ছটফট করছে তাদের প্রস্তুতি নেওয়া উচিত এই রকম কারাগারে বন্দি থাকার জন্য।"
এছাড়াও, ভাইরাল ওই ছবিতে লেখা হয়, "আসামে যারা বিজেপিকে বিশ্বাস করেছিল, আজকে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দী"।

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে থাকা ছবিতে আমেরিকায় আটক থাকা কিছু অভিবাসীদের দেখতে পাওয়া যায়।ভারতের আসামের সাথে এক বছরেরও বেশি পুরোনো এই ছবির কোনও সম্পর্ক নেই।
ভাইরাল এই ছবির বিষয়ে জানতে আমরা তাকে রিভার্স সার্চ করি।সেখান থেকে 'সিএনবিসি' ও 'ইন্ডিপেন্ডেন্টে'র দুই প্রতিবেদনে এই ছবিকে দেখতে পাওয়া যায়।
ওই দুই প্রতিবেদনেই আসামের ডিটেনশন ক্যাম্পের দাবী করে ভাইরাল হওয়া এই ছবিকে আমেরিকায় আটক থাকা কিছু অভিবাসীদের বলে উল্লেখ করা হয়।

আমেরিকার টেক্সাসে ২০১৯ সালের জুনের ১০ তারিখে এই ছবিকে তোলা হয়। একই তথ্যের উল্লেখ করে আমরা 'ফোর্বসে'র এক প্রতিবেদনেও এই ছবিকে দেখতে পাই।
অতএব, এর থেকে বলা যেতে পারে, এক বছরেরও বেশি পুরোনো আমেরিকার অভিবাসীদের এই ছবির সাথে ভারতের আসামের কোনও সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

