ফ্যাক্ট চেক: কলার ভেলায় শস্য নিয়ে যাওয়ার এই ছবি কি বন্যা দুর্গত অসমের?

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল তিন বছরের পুরোনো ছবি

 |  1-minute read |   24-07-2020
  • Total Shares

চলতি বছর করোনা ও বন্যার জোড়া আক্রমণে শোচনীয় অবস্থা অসমবাসীর।সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, অসমের এই বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ লক্ষেরও বেশি মানুষ।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই অসমের বন্যা দুর্গতদের করুণ সেই ছবি পোস্ট করছেন।

এরই মধ্যে কলার ভেলায় এক ব্যক্তির শস্য নিয়ে যাওয়ার ছবি ভাইরাল ফেসবুকে।নেটিজেনদের কয়েকজন সেই ছবি অসমের বন্যা পরিস্থিতির চিত্র দাবী করে শেয়ার করেন।

ফেসবুক ব্যবহারকারী 'সৌমেন দত্ত' ভাইরাল এই ছবি পোস্ট করে লেখেন, "ছবিটা নদীর জলে ডুবে যাওয়া বিজেপিশাষিত আসামের!এটা দেখুন আর মনে রাখুন রামমন্দিরের প্রতিটা ভিত ৪০ কেজি রুপো দিয়ে তৈরী হচ্ছে!!ধর্ম কড়মড় করে চিবিয়ে খান!!"

screenshot-2020-07-2_072420105518.png

এখানে সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, অসমের বন্যার ছবি এটি নয়।তিন বছর আগে এই ছবি বিহারে তোলা হয়।

ভাইরাল এই ছবির উৎস আমরা রিভার্স সার্চ করে জানতে পারি।২০১৭ সালের 'দ্য হিন্দু'র এক প্রতিবেদনে এই ছবিকে ব্যবহার করা হয়।

সেখানে ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "ছবিতে দেখা যাচ্ছে বিহারের আরারিয়া জেলার বন্যার্ত গ্রাম থেকে একজন গ্রামবাসী কলার ভেলাতে শস্য নিয়ে যাচ্ছেন।"

screenshot-2020-07-2_072420105634.png

সংবাদসংস্থা পিটিআইয়ের তরফ থেকে এই ছবি তোলা হয়।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে থাকা ছবিটি অসমের বন্যার নয়।তিন বছর আগে এই ছবি বিহারে তোলা হয়।

ফ্যাক্ট চেক: কলার ভেলায় শস্য নিয়ে যাওয়ার এই ছবি কি বন্যা দুর্গত অসমের?
Claimছবিতে অসমের বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে Conclusion ভাইরাল ছবিটি অসমের বন্যার নয়।তিন বছর আগে এই ছবি বিহারে তোলা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment