ফ্যাক্ট চেকঃ মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ ট্রেন চালু অস্ট্রেলিয়ায়?

ভুয়ো দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

 |  2-minute read |   25-07-2019
  • Total Shares

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার একটি ডবল ডেকার ট্রেনের ভিডিও। দাবি করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের অন্তর্গত যে ২২টি বিলাসবহুল ট্রেন ভারতে তৈরি করে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছে, এটি তারই একটি। এটি সিডনিতে চালু হয়েছে, ভারতে নয়। পোস্টটি দেখতে পাবেন এখানে। 

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

 

metro-body_072519081053.jpg

আরও অনেকেই ফেসবুকে এই দাবি করেছেন, যেমন প্রদীপ ভাদোদারিয়া। 

মণীশ পারিখ নামে জনৈক ফেসবুক ব্যবহারকারীও এই একই দাবি-সহ পোস্ট করেন। তাঁর পোস্টের আর্কাইভড ভার্শন দেখতে পাবেন এখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) তদন্ত করে দেখেছে যে ভারতে তৈরি এই ২২ টি বিলাসবহুল ট্রেন গত ডিসেম্বরে সিডনিতে পাঠানো হলেও ভিডিওতে দেখানো ট্রেনটি সেই ট্রেন নয়।

গত কয়েকদিন যাবৎ ফেসবুক ও ট্যুইটারে এই দোতলা ট্রেনের ভিডিওটি বিপুল জনপ্রিয় হয়েছে। ভিডিওর সঙ্গে রয়েছে এই ক্যাপশন – “অস্ট্রেলিয়ায় #মেডইনইন্ডিয়ার সাফল্যের কাহিনি – ভারতে তৈরি ২২ টি মেট্রো ট্রেন সিডনিতে চালানো শুরু হল। ইতিহাসে এই ঘটনা প্রথম যে ভারতে বানানো ট্রেন বিদেশের মাটিতে যাত্রা শুরু করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নতুন ভারত গড়ার কথা বলেছিলেন, তার প্রত্যক্ষ প্রমাণ এটাই।“

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) ভিডিওর একটি কি-ফ্রেম ব্যবহার করে খতিয়ে দেখে যে এই ভিডিওটি গত ডিসেম্বরের বহু আগে থেকেই ইউটিউবে রয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ২০১৮ তে এই ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশন ছিল – অস্ট্রেলিয়ার ডাবল ডেকার মেট্রো ট্রেন (সিডনি ও মেলবোর্ন)।

পাশাপাশি, এলস্টম নামে যে বহুজাতিক সংস্থাটি ভারতে তৈরি ট্রেনগুলি সিডনিতে পৌঁছে দিয়েছে, তারা জানায় গত ডিসেম্বর মাসে অন্ধপ্রদেশের শ্রী সিটি ফেসিলিটি নামের কারখানায় ট্রেনগুলি বানানোর কাজ সম্পূর্ণ হয়। তার পরেই সেগুলিকে সিডনি পাঠানো হয়। তার আগে নয়। এলস্টম তাদের প্রেস রিলিজে এটাও স্পষ্ট  জানায় যে সেই ট্রেনগুলির একটিও দোতলা নয়।

সেই স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেনগুলি সিডনিতে চলতে শুরু করে চলতি বছরের মে মাসে। একাধিক বিখ্যাত সংবাদ চ্যানেল সে খবর সম্প্রচারও করে।

ভিডিওতে যে ট্রেন দেখা যাচ্ছে তার গায়ে লেখা রয়েছে “ট্রান্সপোর্ট সিডনি ট্রেনস”। এটি সিডনির একটি স্থানীয় শহরতলির প্যাসেঞ্জার রেল নেটওয়র্ক। এই লাইনে মেট্রো চলে না। ভারতে তৈরি ২২টি বিলাসবহুল ট্রেন কেবলমাত্র সিডনি মেট্রোতে চালানোর জন্য আমদানি করা হয়েছে, যা মাত্র দু’মাস হল সিডনি শহরে চালু হয়েছে।

কাজেই ভিডিওতে দেখানো ট্রেনটি #মেডইনইন্ডিয়া ট্রেন নয়।

 

 

ফ্যাক্ট চেকঃ মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ ট্রেন চালু অস্ট্রেলিয়ায়?
Claimভিডিওতে দেখানো বিলাসবহুল ট্রেন ভারত থেকে আমদানি করা মেট্রো Conclusion এটি একটি পুরনো ভিডিও যা ভারত থেকে ট্রেন পাঠাবার অনেক আগে থেকে ইউটিউবে মজুত ছিল।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment