ফ্যাক্ট চেক: কৃষক আন্দোলনের কারণে ২৫,০০০ সেনার শৌর্য চক্র মেডেল ফেরতের দাবীটি ভুল

বিভ্রান্তিকর দাবী ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   15-12-2020
  • Total Shares

সাম্প্রতিক কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৫,০০০ ভারতীয় সেনার শৌর্য চক্র মেডেল ফেরতের এক দাবী সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

"হাসানপূর্ব" নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল সেই দাবী করে লেখা হয়, "প্রজাসক্তি পত্রিকা দাবী করে কৃষকদের প্রতিবাদে সংহতি জানিয়ে ২৫০০০ জন ভারতীয় সেনা তাদের শৌর্য চক্র পদক ফিরিয়ে দিয়েছে।"

screenshot-2020-12-1_121520090023.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি ভুল।ভারত সরকারের তরফ থেকে ১৯৫৬ থেকে ২০১৯ সাল অবধি মাত্র ২০৪৮ জনকে শৌর্য চক্র পদক দেওয়ার কথা জানানো হয়।

এই প্রতিবেদন লেখার সময় অবধি কৃষকদের প্রতিবাদে সংহতি জানিয়ে ২৫০০০ জন ভারতীয় সেনার তাদের শৌর্য চক্র পদক ফিরিয়ে দেওয়ার খবর আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাইনি।

ওদিকে আমরা দেখতে পাই, "পিআইবি ফ্যাক্ট চেকে"র তরফ থেকেও এই খবরকে ভুল বলা হয়।

তারা লেখে, "১৯৫৬ থেকে ২০১৯ সাল অবধি মাত্র ২০৪৮ জনকে শৌর্য চক্র দেওয়া হয়।"

যদিও, সংবাদমাধ্যমে কিছু প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কৃষক আন্দোলনকে সমর্থন করে বেশ কয়েকজন ব্যক্তিত্ব তাদের পুরস্কার ফেরতের কথা বলেন।

এর থেকে বলা যেতে পারে, কৃষকদের প্রতিবাদে সংহতি জানিয়ে ২৫০০০ জন ভারতীয় সেনার তাদের শৌর্য চক্র পদক ফিরিয়ে দেওয়ার এই খবরটি ভুল।১৯৫৬ থেকে ২০১৯ সাল অবধি ভারত সরকারের তরফ থেকে মাত্র ২০৪৮ জনকে শৌর্য চক্র পদক দেওয়ার কথা জানানো হয়।

ফ্যাক্ট চেক: কৃষক আন্দোলনের কারণে ২৫,০০০ সেনার শৌর্য চক্র মেডেল ফেরতের দাবীটি ভুল
Claimসাম্প্রতিক কৃষকদের প্রতিবাদে সংহতি জানিয়ে ২৫০০০ জন ভারতীয় সেনা তাদের শৌর্য চক্র পদক ফিরিয়ে দিয়েছেন Conclusion ভাইরাল এই দাবীটি ভুল।ভারত সরকারের তরফ থেকে ১৯৫৬ থেকে ২০১৯ সাল অবধি মাত্র ২০৪৮ জনকে শৌর্য চক্র পদক দেওয়ার কথা জানানো হয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment