ফ্যাক্ট চেক: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়?
এমনই দাবীসহ এক ছবি সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজনীতিতে উল্লেখযোগ্য কিছু দলবদলের খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে যেমন খবরের শিরোনামে এসেছেন মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, তেমনই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মন্ডল খাঁর দলবদল করে তৃণমূলে আসার খবর বঙ্গ রাজনীতিতে নজর করেছে।
এরই মাঝে "এবিপি আনন্দে"র নাম ও লোগো ব্যবহার করে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদানের খবরসমেত এক ছবি ভাইরাল হয় নেটপাড়ায়।
ভাইরাল সেই ছবিতে বাবুল সুপ্রিয়ের ছবি ব্যবহার করে লেখা হয়, "তৃণমূলে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়"।

এখানে সেই পোষ্টের আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এই প্রতিবেদন লেখার সময় অবধি বাবুল সুপ্রিয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবরটি বিভ্রান্তিকর।বাবুল নিজেই সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল এই খবরকে ভুয়ো বলে দাবী করেছেন।
ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে আমরা সংবাদমাধ্যমের রিপোর্টে দেখতে পাই, কিছুদিন আগে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে বাবুল সুপ্রিয়কে যোগদানের আমন্ত্রনের জানালে তিনি সেই প্রস্তাব অগ্রাহ্য করেন।
এরপর, বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল সুপ্রিয়ের যোগদানের বিষয়ে জানতে আমরা তার ফেসবুক ও টুইটার প্রোফাইলটি খতিয়ে দেখি।
"এবিপি আনন্দে"র নাম ও লোগো ব্যবহার করে ভাইরাল বিজেপি ছেড়ে তৃণমূলে তার যোগদানের দাবী করা এই ছবির বিষয়ে বাবুল সেখানে লেখেন, "এটা খুব ছড়াচ্ছে চারিদিকে - অবান্তর ফোনও আসছে প্রচুর ! তৃণমূলীদের বলি, আরে ভাই, ফেক নিউজ যদি বানাতেই হয়ে তো একটু সাবধানে বানাও এবিপি-র লোগো বদলে গেছে কয়েকদিন হলো !!!! এই দেখো আর শুনে রাখো, কঠিন শব্দে বলার জন্য মার্জনা করো, কিন্তু সত্যি হলো #TMC দলটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি !! রাজনীতি ছেড়ে দেবো কিন্তু টিভিতে এই হেডিং কখনো হতে দেবনা !! 2021-এ বাংলার মানুষের সাহায্যে এই #TMছিঃ সরকারকে) দূর আরব সাগরে (যাতে আর বাংলার ধার কাছে ফিরে না আসতে পারে) না ফেলা অবধি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবো না !! এবার দেখো এবিপির নতুন লোগো"।
"এবিপি আনন্দে"র এই লোগো বদলের বিষয়ে আমরা এবছরের ডিসেম্বরের ১৫ তারিখে প্রকাশিত তাদের এক প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনে "এবিপি আনন্দে"র তরফ থেকে লেখা হয়, এবছরের ডিসেম্বরের ১৬ তারিখ সকাল সাতটায় এই নতুন লোগো প্রকাশ করা হবে।
এখানে "এবিপি আনন্দে"র পুরোনো ও নতুন লোগোর পার্থক্যটি দেখতে পাওয়া যাবে।

এছাড়াও আমরা "এবিপি আনন্দে"র নিউজরুমের সাথে টেলিফোনে যোগাযোগ করে এই খবর সম্প্রচারের বিষয়ে জিজ্ঞাসা করলে তারাও দাবীটিকে উড়িয়ে দেন।
এর থেকে বলা যেতে পারে, এই প্রতিবেদন লেখার সময় অবধি বাবুল সুপ্রিয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবরটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

