ফ্যাক্ট চেক: বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গে এক ট্রেন থেকে এই বাচ্চাটিকে উদ্ধার করা হয়

বিভ্রান্তিকর তথ্য সমেত ভাইরাল পাঁচ বছরের পুরোনো ঘটনার ছবি

 |  1-minute read |   29-11-2020
  • Total Shares

বাংলাদেশের কুমিল্লার লাকসামে একটি ট্রেনে উদ্ধার হয়েছে দাবী করে সম্প্রতি এক বাচ্চার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কিছু ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই বাচ্চাটির ছবি পোস্ট করে লেখেন, "এই শিশুসন্তানটিকে গতকাল ভোরে লাকসামে সাগরিকা ট্রেণে পাওয়া গিয়েছে। সঙ্গে ছিল দুধের বোতল আর বেশ ভালো ড্রেসেই ট্রেণ কম্পার্টমেন্টে একা একা পড়েছিল। উদ্ধার হওয়া শিশুপুত্রটি এখন সম্পুর্ণ সুস্থই রয়েছে এবং সুরক্ষিত স্থানেই রয়েছে। ওর পরিবারের কোনও সন্ধান থাকলে লাকসাম ষ্টেশনে অবশ্যই জানান। শিশুটির ব্যাপারে তথ্য দরকার হলে, যোগাযোগ করুন এই নম্বরে: ০১৭১১৪২৫৮১৭ লাইক না করে দয়া করে শেয়ার করুন.... কেউ না কেউ হয়তো চিনতে পারবে.....।"

screenshot-2020-11-2_112920110623.png

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই শিশুটির ছবি প্রায় পাঁচ বছরের পুরোনো।বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার স্টেশনে এক ট্রেন থেকে শিশুটিকে ২০১৫ সালে পাওয়া যায়।

রিভার্স ইমেজ সার্চ ও কীওয়ার্ড সার্চ করে ভাইরাল পোস্টগুলিতে উল্লেখিত ভিত্তিহীন এই খবরের উৎস সম্ভবতঃ "সময়বার্তা বি ডি ডট কম" নামের এক বাংলাদেশের ওয়েবপোর্টাল হিসেবে আমরা লক্ষ্য করি।

এই ওয়েবপোর্টালের আর্কাইভ ভার্সন থেকে ২০১৬ সালে এই ভুল খবরটি ছাপা হয় বলে জানা যায়।

আমরা আরও অনুসন্ধান করে এই ছবির পিছনের সত্যতাকে খুঁজে পাই।২০১৫ সালের নভেম্বরের ২৯ তারিখের "এই সময়ে"র এক প্রতিবেদনে উদ্ধার হওয়া এই বাচ্চাটির খবর প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, সেবছর ডায়মন্ড হারবার স্টেশনে এক লোকাল ট্রেনের কামরা থেকে জিআরপি থানার পুলিশকর্মীরা পরিত্যক্ত এই শিশুটিকে উদ্ধার করে।

একই তথ্য উল্লেখ করে ফেসবুকে এই খবরের ওয়েবলিংকসহ সেসময়ের এক পোস্টকেও খুঁজে পাই আমরা।

পরবর্তীকালে সেই শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায় কিনা তা অবশ্য আমরা সেই প্রতিবেদন থেকে জানতে পারিনি।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টগুলির দাবী ভিত্তিহীন।পাঁচ বছরের পুরোনো শিশু উদ্ধারের এই ঘটনাটি বাংলাদেশ নয়, আসলে পশ্চিমবঙ্গে ঘটে।

ফ্যাক্ট চেক: বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গে এক ট্রেন থেকে এই বাচ্চাটিকে উদ্ধার করা হয়
Claimবাংলাদেশের কুমিল্লার লাকসামের এক ট্রেন থেকে সম্প্রতি ছবিতে দেখতে পাওয়া বাচ্চাটিকে উদ্ধার করা হয় Conclusion পাঁচ বছরের পুরোনো এই ঘটনাটি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে ঘটে
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment