ফ্যাক্ট চেক: সীমানা সংক্রান্ত উত্তেজনার মধ্যেই কি ব্যাঙ্ক অফ চায়না ভারতে প্রথম শাখা খুলছে?
তদন্তে দেখা গেছে, গত বছর মুম্বাইতে ব্যাঙ্ক অফ চায়নার প্রথম ভারতীয় শাখাটি খোলা হয়
- Total Shares
লাদাখের গালওয়ান উপত্যকায় সীমানা সংক্রান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর থেকেই দেশজুড়ে চীন বিরোধী হাওয়া জোরালো হয়েছে।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দাবী করা হচ্ছে, চীনের পণ্য ও পরিষেবা বর্জনের আহ্বান সত্ত্বেও ব্যাংক অফ চায়না মুম্বাইতে তাদের প্রথম ভারতীয় শাখা খুলছে।
ফেসবুকে ভাইরাল সেই পোস্টটিতে সংবাদসংস্থা এএনআই এর একটি টুইটের ছবি লাগানো হয় যাতে লেখা, "রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে কাজ করার জন্য ব্যাংক অফ চায়নাকে লাইসেন্স দিল।এটি ছিল চীনের নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতি: সূত্র"।

এখানে আপনারা ফেসবুক পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।অনেকেই এই পোস্টটি ফেসবুকে শেয়ার করেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।এটি একটি পুরানো ঘটনা যা ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পটভূমিতে পুনরায় উত্থিত হয়।
গত বছর জুনে ব্যাংক অফ চায়না মুম্বাইতে তার প্রথম ভারতীয় শাখা চালু করে।ভাইরাল পোস্টে থাকা এএনআইয়ের টুইটটি দুবছরের পুরোনো।ব্যাংক অফ চায়নাকে ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্সটি দেয়।
কীওয়ার্ড সার্চ করে আমরা ভারতে ব্যাঙ্ক অফ চায়নার প্রথম শাখা খোলার সম্পর্কিত কিছু সংবাদ প্রতিবেদন পাই।এই রিপোর্টগুলি অনুসারে, ২০১৯ সালের জুন মাসে শাখাটি মুম্বাইতে খোলা হয়।
অ্যাডভান্স টুইট সার্চ করে আমরা দেখতে পাই, দাবীতে সুপারইম্পোজ করা এএনআই টুইটটি আসলে দুবছর আগে পোস্ট করা হয়।
২০১৮ সালের জুলাইয়ের ৪ তারিখে সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, আরবিআই ভারতে কাজ করার জন্য ব্যাংক অফ চায়নাকে একটি লাইসেন্স দিয়েছে।উক্ত তারিখে "হিন্দুস্তান টাইমস"ও একই তথ্যসহ একটি প্রতিবেদন প্রকাশ করে।
রিপোর্টটিতে বলা হয়, "গত মাসে চীনের কিংডাও শহরে এসসিও সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংক অফ চায়নাকে ভারতে শাখা স্থাপনের অনুমতি দেওয়ার জন্য চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে প্রতিশ্রুতি দিয়েছিলেন।"
সুতরাং, দু'দেশের মধ্যে চলা সীমান্ত সংক্রান্ত উত্তেজনার মধ্যে, মুম্বইতে ব্যাংক অফ চায়নার প্রথম ভারতীয় শাখা খোলার ভাইরাল দাবীটি বিভ্রান্তিকর।শাখাটি গত বছর খোলা হয়েছিল এবং লাইসেন্সটি দুবছর আগে দেওয়া হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

