ফ্যাক্ট চেক: ভিখারীদের হচ্ছে না "করোনা সংক্রমণ", ভুয়ো দাবী ভাইরাল ফেসবুকে
নেটিজেনদের অনেকে এই পোস্টকে শেয়ারও করেছেন
- Total Shares
করোনা মহামারী থেকে রেহাই পায়নি বিশ্বের তাবড় তাবড় দেশগুলি।ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে।
এরই মধ্যে ভিখারিদের করোনা সংক্রমণ হচ্ছে না দাবী করে ফেসবুকে ভাইরাল হয়েছে এক ছবি।
সেই ছবিতে লেখা হয়, "একজন ভিখারীও আজ অবধি করোনায় আক্রান্ত অথবা মারা যায়নি।তারা যে কারোর হাত থেকে খাবার খায়, মাস্ক নেই, স্যানিটাইজার নেই, অনেকে স্নানও করে না।কিভাবে?বিশ্বজুড়ে সমস্ত গবেষকরা ভ্যাকসিন বানাতে ব্যস্ত।দয়া করে কেউ এর উপরও গবেষণা করুন।"
জুলাইয়ের ২৫ তারিখে 'শাকিল শাহ' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল এই ছবি পোস্ট করে লেখেন, "মজার কথা এটা নয়, একে বিবেচনা করা উচিত"।

এখানে সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে ভুয়ো দাবী করা হয়েছে।অনেক সংবাদ প্রতিবেদনেই ভিখারিদের করোনায় আক্রান্ত ও মারা যাওয়ার রিপোর্ট পাওয়া যায়।
গুগলে আমরা "ভিখারিদের করোনা সংক্রমণ" সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে এবিষয়ে বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাই।
'বিজনেস ইনসাইডার ইন্ডিয়া'র এপ্রিলের এই প্রতিবেদনে কলকাতায় দুজন ভিখারির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কথা বলা হয়।
মে মাসের 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'র এই প্রতিবেদনগুলির একটিতে নাগপুরে ৫০ বছর বয়সী এক ভিখারির করোনা আক্রান্ত হওয়ার কথা ও অন্যটিতে কোভিড-১৯ সংক্রামিত হয়ে এক ভিখারির মারা যাওয়ার রিপোর্ট পাওয়া যায়।
এমনকি, 'হিন্দুস্তান টাইমসে'র জুলাইয়ের এই রিপোর্টে চন্ডীগড়ের রাস্তার ধারে থাকা ভিখারিদের থেকে সেই অঞ্চলে করোনা ছড়ানোর সম্ভাবনার কথাও লেখা হয়।
অতএব, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি ভিত্তিহীন।ভিখারিদের করোনায় আক্রান্ত ও মারা যাওয়ার রিপোর্ট অনেক সংবাদ প্রতিবেদনেই করা হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

