ফ্যাক্ট চেক: লেবাননের বেইরুটে হওয়া বিস্ফোরণের এডিট করা ছবি ভাইরাল
নেটিজেনদের অনেকের দাবী, বিস্ফোরণের আগে মিসাইল ব্যবহার করা হয়েছে
- Total Shares
লেবাননের রাজধানী বেইরুটের বিস্ফোরণের পর সম্প্রতি বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সেখানে দাবী করা হয়, মিসাইল সদৃশ কোনো বোমার হানাতে ঘটেছে এই বিস্ফোরণ।
এমনই কয়েকটি ছবি পোস্ট করে কিছু ফেসবুক ব্যবহারকারী দাবী করেন, ছবিগুলিতে পরিষ্কার মিসাইল হানা দেখা যাচ্ছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিগুলি এডিট করা ও তাতে মিসাইল সদৃশ বস্তুর ছবিটি এডিট করে লাগানো হয়েছে।নিউজ চ্যানেল সিএনএনের তোলা আসল ভিডিওতে এধরণের কোনো মিসাইলের ছবি দেখা যায় না।
এখানে ভাইরাল সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।
ভাইরাল এই ছবিগুলি নিয়ে ইতিমধ্যেই শোরগোল উঠেছে আন্তর্জাতিক মিডিয়ায়।সিএনএন ও অন্যান্য বেশ কিছু ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট জানায়, ভাইরাল এই ছবি বা ভিডিওটি আদতে এডিট করা।
সিএনএন লেখে, বেইরুটে হওয়া এই বিস্ফোরণের আসল ভিডিওটি তাদেরই একজন প্রযোজকের ক্যামেরায় তোলা।সেই প্রযোজকের টুইটার হ্যান্ডেলে আসল ভিডিওটিকে দেখা যাবে।
هيدي لحظة الانفجار يللي وثقتها بكاميرتي وكنت هون قريب. فكرت حريق عادي وما تخيلت انو يكون انفجار ضخم. بهيدي اللحظة خفت بس كنت كتير قوي. اول شغلة فكرت فيها كيف بدي احمي حالي. وقعت على الارض بسبب قوة الانفجار وبهاللحظة دغري فكرت كيف بدي احمي راسي وعيوني #بيروت #Beirut pic.twitter.com/TDFm1yVvPx
— Mehsen Mekhtfe (@MehsenMekhtfe) August 4, 2020
সেই ভিডিওতে কোনো মিসাইলকে দেখা যায় না।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভুয়ো দাবীসমেত সিএনএনের ভিডিওটিতে এডিট করে বসানো মিসাইল সদৃশ বস্তুর ফুটেজটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

