ফ্যাক্ট চেক: না, ভারতীয় সংবাদমাধ্যম সম্পর্কে কার্টুনিস্ট বেন গ্যারিসন এই ছবিটি বানাননি
আমেরিকার এই কার্টুনিস্টের নাম করে ভুয়ো ব্যাঙ্গত্মক চিত্র ভাইরাল
- Total Shares
ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা রকমের মন্তব্য করে থাকেন।
এরই মধ্যে, সম্প্রতি, ভারতীয় সংবাদমাধ্যম সম্পর্কে ব্যাঙ্গত্মক এক ছবি ভাইরাল ফেসবুকে।দাবী করা হল, কার্টুনের সেই ছবিটি আঁকেন আমেরিকার বেন গ্যারিসন।
ব্যাঙ্গাত্মক সেই ছবিতে কার্টুনিস্ট বেন গ্যারিসনের স্বাক্ষরও লক্ষ্য করা যায়।
'রাহুল মুন' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবি পোস্ট করে লেখেন, "আমেরিকান কার্টুনিস্ট বেন গ্যারিসন ভারতীয় সংবাদমাধ্যমের বর্তমান চিত্রটি তুলে ধরেছেন।"

ফেসবুক পোস্টটিকে এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভারতীয় সংবাদমাধ্যম সম্পর্কিত ব্যাঙ্গত্মক এই ছবিটি কার্টুনিস্ট বেন গ্যারিসনের আঁকা নয়।আসল ছবিতে আমেরিকার এই কার্টুনিস্ট ২০১৬ সালে সেদেশে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা হিলারি ক্লিনটনের সমালোচনা করেন।
রিভার্স সার্চ করে আমরা কার্টুনিস্ট বেন গ্যারিসনের আঁকা আসল ছবিটি খুঁজে পাই।
'লিপস্টিক অন এ পিগ' নামের সেই কার্টুনের ছবিটি ২০১৬ সালের মার্চের ৮ তারিখে তিনি টুইট করেন।
কার্টুনের সেই ছবিটির সাথে টুইটটিতে ব্লগের একটি লিংকও শেয়ার করা হয়।সেখানে আমেরিকার এই কার্টুনিস্ট প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের সমালোচনা করেন।
ওদিকে, সম্প্রতি ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের কার্টুনটিতে বেন গ্যারিসনের স্বাক্ষর ছাড়াও আমরা 'লিপস্টিক অন এ পিগ' লেখাটি লক্ষ্য করি।

তাছাড়া, ২০১৭ সালের অক্টোবরের ২৩ তারিখে বেন গ্যারিসন নিজেই টুইট করে জানান, "না- আমি কখনওই ভারতের রাজনীতি নিয়ে কোনও কার্টুন আঁকিনি- আমার স্বাক্ষরসহ কিছু কার্টুন ছড়াচ্ছে - যেগুলি আমার নয়"।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভারতীয় সংবাদমাধ্যম সম্পর্কিত ব্যাঙ্গাত্মক এই ছবিটি আমেরিকান কার্টুনিস্ট বেন গ্যারিসনের আঁকা নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

