ফ্যাক্ট চেক: ভোপালের হুঁকা লাউঞ্জে পুলিশের হানায় ধরা পড়া 'সব' ছেলেরা মুসলিম ছিলেন না
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল আটক হওয়া সেই ছেলেমেয়েদের ছবি
- Total Shares
সম্প্রতি, কিছু ছেলেমেয়ের একত্রে দাঁড়িয়ে থাকার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই ছবির সাথে দাবী করা হয়, মধ্যপ্রদেশের এক হুঁকা লাউঞ্জে হিন্দু মেয়েদের সাথে পুলিশের হানায় ধরা পড়া 'সব' ছেলেরাই মুসলমান সম্প্রদায়ের।
অন্যদের মতো, 'প্রতীক পি শাহ' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবি পোস্ট করে হিন্দিতে লেখেন, "মধ্যপ্রদেশের যে হুঁকা বারে গতকাল হানা দেওয়া হয়েছিল, তাতে ৩০ জন ধরা পড়ে, ১৫ জন ছেলে ও ১৫ জন মেয়ে।সব মেয়েরাই স্বচ্ছল পরিবারের, কিন্তু দেখার বিষয় হল সব ছেলেরাই এখানে মুসলমান ও সমস্ত মেয়েরা হলেন হিন্দু, একজনও মুসলিম মেয়ে নেই।এটা নিয়ে যদি কেউ ভাবতে চান তবে একটু ঠান্ডা মাথায় ভাবুন.. নইলে যা হচ্ছে সেটা তো চলছেই।"

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, মধ্যপ্রদেশের ভোপালের হুঁকা লাউঞ্জে পুলিশের হানার এই ঘটনায় ধরা পড়া সব ছেলেরা মুসলমান ছিলেন না।তাদের মধ্যে কিছু ছেলে হিন্দুও ছিলেন।
ভাইরাল এই ছবির বিষয়ে আমরা রিভার্স সার্চ করে জানতে পারি।ছবিটিকে ভোপাল পুলিশের ওয়েবসাইটে ও 'লাইভ হিন্দুস্তানে'র এই প্রতিবেদনে দেখতে পাওয়া যায়।
সেখানে বলা হয়, মধ্যপ্রদেশের ভোপালের শাহ্পুরা থানার কিছু দূরে অবস্থিত 'ট্রিলজি' নামের এক পাবে লকডাউন অমান্য করে কিছু ছেলেমেয়ে মদ্যপান করছিলেন।এই ঘটনায় ৩২ জনকে পুলিশ গ্রেপ্তার করে।
এই ঘটনা সম্পর্কিত ভোপাল পুলিশের প্রেস নোটে কিছু হিন্দু ছেলের নামও দেখতে পাওয়া যায়।
'দ্য টাইমস অফ ইন্ডিয়া'র এক প্রতিবেদনেও ঘটনাটি রিপোর্ট করা হয়।
ইন্ডিয়া টুডের তরফ থেকে হুঁকা লাউঞ্জে হানায় ধরা পড়া সেই ছেলেমেয়েদের বিষয়ে জানতে এবার ভোপাল পুলিশের এএসপি ক্রাইম গোপাল ঢাকাদের সাথে কথা বলা হয়।
ভাইরাল পোস্টের দাবী অনুযায়ী, 'সব' মুসলিম ছেলেদের সাথে হিন্দু মেয়েদের ধরা পড়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি নিশ্চিত করে জানান, হুঁকা লাউঞ্জের সেই হানায় ধরা পড়া সব ছেলেরা মুসলমান ছিলেন না।তাদের মধ্যে কিছু ছেলে হিন্দুও ছিলেন।
আটক হওয়া মেয়েদের সবাই তবে হিন্দু ছিলেন, জানান তিনি।
অতএব, এর থেকে বলা যেতে পারে, মধ্যপ্রদেশের ভোপালের হুঁকা লাউঞ্জে পুলিশের হানার এই ঘটনায় ধরা পড়া সব ছেলেরা মুসলমান ছিলেন না।কিছু ছেলে তাদের মধ্যে হিন্দুও ছিলেন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

