ফ্যাক্ট চেক: জো বিডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের নাম করে মনমোহন সিংহের পুরোনো ছবি ভাইরাল
অনেকেই সম্প্রতি এই ছবিগুলিকে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বিডেনের শপথ নেওয়ার খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে সেই শপথগ্রহণ অনুষ্ঠানের নাম করে মনমোহন সিংহের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এমনই এক ভাইরাল পোস্টে জো বিডেন ও মনমোহন সিংহের দুটি ছবি পোস্ট করে হিন্দিতে লেখা হয়, "সৎ প্রাক্তন প্রধানমন্ত্রীকে আজ শপথগ্রহণ অনুষ্ঠানে জো বাইডেন ডেকেছিলেন"।

অন্য একটি পোস্টেও জো বিডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার দাবী করে লাল কার্পেটের উপর দিয়ে মনমোহন সিংহের হাঁটার এক ছবি ভাইরাল হয়।

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বিডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের সাথে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পুরোনো এই ছবিগুলির কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিগুলির বিষয়ে জানতে পারি।
ভাইরাল প্রথম ছবি
২০১৩ সালে প্রকাশিত "ইন্ডিয়া টাইমসে"র প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাওয়া যায়।সেখানে এই ছবির ক্যাপশন হিসাবে সেবছর জুলাইয়ের ২৩ তারিখে নয়াদিল্লিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাথে সেসময়ের আমেরিকার উপরাষ্ট্রপতি জো বিডেনের সাক্ষাৎের কথা উল্লেখ করা হয়।

ভাইরাল দ্বিতীয় ছবি
"দ্য এক্সপ্রেস ট্রিবিউনে"র ২০১৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে এই ছবিকেও জুলাইয়ের ২৩ তারিখে নয়াদিল্লিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাথে সেসময়ের আমেরিকার উপরাষ্ট্রপতি জো বিডেনের সাক্ষাৎের বলে রিপোর্ট করা হয়।

ভাইরাল তৃতীয় ছবি
"গেটি ইমেজেসের" ওয়েবসাইটে এই ছবিকে প্রকাশ করে ২০০৫ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে এক আগমন অনুষ্ঠানের জন্য আপ্যায়নের কথা উল্লেখ করা হয়।

ওদিকে, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বিডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমন্ত্রণের বিষয়ে জানতে আমরা কীওয়ার্ড সার্চ করে গত বছরের নভেম্বর মাসে প্রকাশিত ইন্ডিয়া টুডের এক ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনে বলা হয়, জো বিডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়ার দাবীটিকে মনমোহন সিংহের অফিস থেকে ভুল বলা হয়েছে।
এছাড়াও, ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক ফ্যাক্ট চেক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, কোনো বিদেশী নেতাকেই সেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
ভারতের তরফ থেকে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরঞ্জিত সিংহ সান্ধু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সেখানে রিপোর্ট করা হয়।
এর থেকে বলা যেতে পারে, মনমোহন সিংহের পুরোনো এই ছবিগুলির সাথে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বিডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

