ফ্যাক্ট চেক: বিহারের ঘটনা দাবী করে ভাইরাল রাজস্থানের এই ভিডিও
নেটিজেনদের অনেকেই বিভ্রান্তিকর দাবী করে পুরোনো এই ভিডিওকে পোস্ট করলেন
- Total Shares
বিহারে বিজেপি নেতা প্রহৃত হয়েছেন দাবী করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'তৌফিক সিদ্দিকী' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করে লেখেন, "বিহারে প্রহৃত বিজেপি নেতা"।

এই পোষ্টের আর্কাইভ ভার্শনকে এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোষ্টের দাবীটি বিভ্রান্তিকর।এক বছরেরও বেশি পুরোনো এই ভিডিওতে আদতে রাজস্থানের আজমেরে হওয়া বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে দেখা যায়।
ভাইরাল এই ভিডিওর ব্যাপারে জানতে আমরা তার কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা সংবাদসংস্থা এএনআই এর ২০১৯ সালের এপ্রিল মাসের এই টুইটকে দেখতে পাই।
#WATCH Rajasthan: Two groups of Bharatiya Janata Party (BJP) workers clash during a rally in Masuda, Ajmer. (11/4/19) pic.twitter.com/AMrJXTKlbg
— ANI (@ANI) April 12, 2019
এই ভিডিওর বিষয়ে সেখানে রাজস্থানের কথা উল্লেখ করে লেখা হয়, "ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে এপ্রিলের ১১ তারিখে আজমিরের মাসুদায় এক সমাবেশ চলাকালীন সংঘর্ষ হয়"।
তাছাড়া, অন্যান্য সংবাদমাধ্যমেও ঘটনাটির রিপোর্ট করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি বিভ্রান্তিকর।এক বছরেরও বেশি পুরোনো এই ভিডিওতে আসলে রাজস্থানের আজমেরে হওয়া বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে দেখা যায়।
(সৌরভ ভাটনগরের ইনপুট সমেত)
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

