ফ্যাক্ট চেক: বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে জুড়ে ভাইরাল পুরোনো ভিডিও
বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে ভাইরাল লোকসভা নির্বাচনের ভিডিও
- Total Shares
বিহারের বিধানসভা নির্বাচন চলাকালীন ইভিএম মেশিন ভর্তি একটি ট্রাকের তিনটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হলো। কিছু টুইটার এবং ফেসবুক ব্যবহারকারী ছবিগুলি পোস্ট করে দাবি করেছেন, এই ছবিগুলি বিহারের সাম্প্রতিক নির্বাচনের ছবি। ফেসবুক ক্যাপশনে লেখা, "কিছুক্ষণ আগেই বিহারে উদ্ধার হল ট্রাকভর্তি ইভিএম, কোন মিডিয়া দেখাবে না, তাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিন। ভোটের নামে প্রহসন চলছে।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, যে ভাইরাল ছবিগুলি এক বছরের বেশি পুরোনো। গতবছর মে মাসে লোকসভা নির্বাচনের সময় বিহারের ছবি সে গুলি।
ভাইরাল পোস্টগুলি আর্কাইভ করা হয়েছে এখানে এবং এখানে ।
রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা গতবছর মে মাসে রাষ্ট্রীয় জনতা দলের তরফ থেকে করা একটি টুইটে ভাইরাল ছবিগুলি খুঁজে পাই। এই একই ছবি পোস্ট করে তারা দাবি করে যে এই ট্রাকটি বিহারের সারান এবং মহারাজগঞ্জ এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। দলের কার্য্যকর্তারা ট্রাকটি ধরে ফেলে। দলের তরফ থেকে ভোটে কারসাজির অভিযোগ তোলা হয়।
সেই সময়ের বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই ঘটনাটি নিয়ে লেখা হয়। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ইভিমে কারসাজির অভিযোগটি ভিত্তিহীন। ভাইরাল ছবিতে দেখতে পাওয়া ইভিএম গুলি আদৌ নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় নি। এই নিয়ে সংবাদ প্রতিবেদন এখানে দেখতে পাবেন।
সুতরং, এর থেকে বলা যায় যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে বিহারের চলতি বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভাইরাল ভিডিওটি গতবছরের লোকসভা নির্বাচনের।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

