ফ্যাক্ট চেক: পাখি উদ্ধারের এই ভিডিওটি ভারতীয় বায়ুসেনার নয়
তদন্তে দেখা গেছে, ভিডিওটি আমেরিকার ভার্জিনিয়া বিচে তোলা হয়
- Total Shares
ভারতীয় সেনার কার্যকলাপের নাম করে অনেকেই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে ফেসবুকে ভাইরাল পাখি উদ্ধারের এক ভিডিও।ভিডিওটির সাথে দাবী করা হল, এভাবে ভারতীয় বায়ুসেনা বৈদ্যুতিক তারে লেগে থাকা পাখিটিকে উদ্ধার করছে।
'বিশাল হালদার' নামে এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "দেখুন কীভাবে বৈদ্যূতিক তারে আঁটকে থাকা একটি পাখিকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা"।

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই ভিডিওর দাবীটি বিভ্রান্তিকর।ঘটনাটি ২০১৩ সালে আমেরিকার ভার্জিনিয়া বিচে ঘটে।সেখানকার স্থানীয় এক বিদ্যুৎ সংস্থার কর্মীরা তাদের হেলিকপ্টার নিয়ে তারে আটকে থাকা পাখিটিকে উদ্ধার করে।
তদন্তের শুরুতে, আমরা রিভার্স সার্চ করে দেখি, ভাইরাল ভিডিওটির একটি বড় অংশ ২০১৩ সালে ইউটিউবে আপলোড করা হয়।
এরপর, আমরা কীওয়ার্ড সার্চ করে সেসময়ের এসম্বন্ধিত কিছু প্রতিবেদন খুঁজে পাই।
'মিররের' এই প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারি, ভার্জিনিয়া বিচের এক বৈদ্যুতিক তারে প্রায় ২৪ ঘন্টা মতো পাখিটি আটকে ছিল।সেখানে এই ভিডিওটিও দেখানো হয়।
'মেট্রোর' প্রতিবেদনটিতে বলা হয়, পাখিটিকে ছটফট করতে দেখে সেখানকার স্থানীয় বিদ্যুৎ সংস্থা 'ভার্জিনিয়া ডোমিনিওন পাওয়ারে'র কর্মীরা তাদের হেলিকপ্টার ব্যবহার করে পাখিটিকে উদ্ধার করে।
তারপর, ডানা ভেঙ্গে যাওয়া সেই পাখিটিকে সেবা শুশ্রুষার জন্য 'ভার্জিনিয়া বিচ সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালসে' নিয়ে যাওয়া হয়।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।২০১৩ সালে আমেরিকায় তোলা পাখি উদ্ধারের এই ভিডিওটির সঙ্গে ভারতীয় বায়ুসেনার কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

