ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবীসহ ভাইরাল বাংলাদেশের এই ভিডিও
তদন্তে জানা যায়, ভিডিওতে উপস্থিত হিজাব পড়া মহিলাটিকে সঙ্ঘ পরিবারের কোনো সদস্য হেনস্থা করছে না
- Total Shares
সম্প্রতি, বোরখা পড়া একজন মহিলাকে ঘিরে কিছু যুবকের কথা বলার এক ভিডিও ভাইরাল ফেসবুক ও টুইটারে।
নেটিজেনদের অনেকে সেই ভিডিওর সাথে দাবী করেন, বিজেপি ও সঙ্ঘপরিবারের এই যুবকেরা ওই মহিলাকে উতক্ত করছে।
इन हरामियों , सुअरो की वजह से देश मे बेटिया Safe नही है ये वही संघी है जो बेटी बचाओ बेटी पढ़ाओ का नारा लगाते है असल मे इनकी औकात ये है। रिट्वीट रुकना नही चाहिए आपका एक रिट्वीट इन सुअरो को गिरफ्तार करवा सकता है।@Rofl_RavishLIVE pic.twitter.com/DvZxp99Ziq
— Shaba_saikh???? (@Saba_saikh78) July 5, 2020
এখানে ভাইরাল সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি ভারতের নয়।কমপক্ষে দুবছরের পুরোনো এই ভিডিওতে বাংলাদেশে হওয়া এক ঘটনা দেখা যায়।
ভালো করে শুনলে বোঝা যায়, ভাইরাল এই ভিডিওতে বাংলায় কথোপকথন করা হয়েছে।
সেখানে, এক জায়গায়, মেয়েটিকে এক যুবক জিজ্ঞেস করে, "বাসা কি টেকেরহাটে?"
মেয়েটি জানায় তার বাড়ি সেখানেই।তখন ছেলেটি আবার প্রশ্ন করে, "কোন জায়গায় টেকেরহাট?"
প্রসঙ্গতঃ, টেকেরহাট ঢাকা বিভাগের মাদারীপুর জেলার একটি এলাকা।
আমরা দু মিনিট কুড়ি সেকেন্ড লম্বা এই ভাইরাল ভিডিওর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে ইউটিউবে এর এক দীর্ঘতর সংস্করণ খুঁজে পাই।
২০১৮ সালের নভেম্বরের ৯ তারিখে "বগুড়া টিভি ২৪ এন্টারটেইনমেন্ট" নামে বাংলাদেশের এক ইউটিউব চ্যানেল এই ভিডিওটি আপলোড করে।
ঘটনাটির ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য পাইনি।
কিন্তু, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে ভাইরাল ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের তা স্পষ্ট বোঝা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

