ফ্যাক্ট চেক: খালি চেয়ার, খাবার প্যাকেট, ছবিটি ব্রিগেডে বিজেপির জনসভার নয়

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হয়েছে

 |  2-minute read |   10-04-2019
  • Total Shares

নির্বাচনী সরগরমে এখন আর শুধুমাত্র নেতা নেত্রীদের নিজস্ব ক্যারিশমা নয়, সোশ্যাল মিডিয়ায় অনুগামী সংখ্যা, এবং ট্রোলিং আর্মিরাও সমান গুরুত্বপূর্ণ।

গত ৩ এপ্রিল, এক ফেসবুক ব্যবহারকারী খোকন মাল, একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় খালি চেয়ার আর তার উপরে খাবার প্যাকেট রয়েছে। দাবি, এটি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির জনসভা। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে দাবিটি  পুরোপুরি সত্যি নয় ।

brigade_041019063606.jpg

এখানে দেখুন ছবিটির আর্কাইভ

ছবিটি দিয়ে পোস্টটিতে লেখা হয়েছে, ''ব্রিগেডের সভায় প্রতি চেয়ারে টিফিন আছে কিন্তু লোকনেই, এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় মানুষ এক জোট বিজেপি তে নেই একটিও ভোট''। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে ১১০০ বারের বেশি।

ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম ছবিটি রিভার্স সার্চ করে দেখেছে যে, এটি একটি পুরনো ছবি এবং কলকাতার নয়, ছবিটি বারাণসীর।

পোস্টটি দেখে মনে হয় যে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে উদ্দেশ্য করেই এই পোস্ট লেখা হয়েছে। কারণ পোস্টটি করা হয়েছে ৩ এপ্রিল, যেদিন মোদী ব্রিগেডে জনসভা করেছিলেন। পোস্টটি করার জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে তার থেকেই স্পষ্ট  সম্ভবত মোদীর জনসভাকেই বোঝানো হয়েছে।

ইন্ডিয়া টুডের  রিভার্স সার্চ দেখাচ্ছে ছবিটি ব্রিগেডের তো নয়ই, এবছরেরই নয়। এটি আসলে বারাণসীতে যুবকদের জন্য আয়োজিত বিজেপি-র একটি সভার ছবি। সভাটি হয়েছিল গত ২০ জানুয়ারী ২০১৮ সালে। বারাণসীর এই সভা থেকেই বিজেপি ''জুবা উদগোশ'' আনুষ্ঠানিক ভাবে শুরু করে। এই সভাতে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ দুজনেই ছিলেন। ওই দিনই লাইভ হিন্দুস্তান ছবি-সহ এই সভা নিয়ে রিপোর্ট করে।

গত ২১ জানুয়ারি ''বেরোজগার যুবক'' নামের এক টুইটার ব্যাবহারকারি এই ছবিটি পোস্ট করেন।

ছবিটি আগেও ভুয়ো পোস্ট করেন ন্যাশনাল স্টুডেন্টস  ইউনিয়ন অফ ইন্ডিয়ার সদস্য কৃষ্ণা মোহন শর্মা, দ্য প্রিন্ট এই খবরটি করে।

এই একই ধরণের ছবি আরও বেশ কয়েকটি নিউজ  মিডিয়ায় খবর সহ প্রকাশিত হয়।

তাই বিজেপির সভা থেকে নেওয়া হলেও পোস্টটি ব্রিগেডে বিজেপির সভা নয় এবং এক বছরেরও বেশি পুরনো ছবি।

ফ্যাক্ট চেক: খালি চেয়ার, খাবার প্যাকেট, ছবিটি  ব্রিগেডে বিজেপির জনসভার নয়
Claimছবিটি ব্রিগেডে বিজেপির জনসভার Conclusion ছবিটি বারাণসীতে যুবকদের জন্য আয়োজিত বিজেপি-র একটি সভার ছবি। সভাটি হয়েছিল গত ২০ জানুয়ারী ২০১৮ সালে। বারাণসীর এই সভা থেকেই বিজেপি ''জুবা উদগোশ'' আনুষ্ঠানিক ভাবে শুরু করে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment