ফ্যাক্ট চেক: শুভেন্দু অধিকারীকে কি এই ছবিতে বিজেপিতে যোগ দিতে দেখা যায়?

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল হল এডিট করা এই ছবি

 |  1-minute read |   06-12-2020
  • Total Shares

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে সমাজ মাধ্যমে।

এরই মধ্যে ফুলের তোড়া হাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অনেকে ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "পিসি মনির মনটা ভেঙে গেলো শুভেন্দু বাবু চলে এলো"।

screenshot-2020-12-0_120620083403.png

এই পোস্টগুলির আর্কাইভকে এখানে দেখা যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আসলে প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখতে পাওয়া যায়।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা আসল ছবিটিকে এবছরের মার্চ মাসে প্রকাশিত "নিউজ ১৮" ও "এনডিটিভি"র দুই প্রতিবেদনে খুঁজে পাই।

ওই ছবিতে কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে আদতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখতে পাওয়া যায়।

addtext_com_mduznja5_120620083423.jpg

এই ছবির ক্যাপশন হিসাবে সেখানে কংগ্রেস থেকে পদত্যাগ করে নয়াদিল্লিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানের কথা উল্লেখ করা হয়।

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের এই খবর নিয়ে আমরা শুভেন্দুকে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গ বিজেপির মিডিয়া বিভাগের রাজ্য প্রধান সায়ন্তন বসুকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, এখনও অবধি সরকারিভাবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেননি।

এর থেকে বলা যেতে পারে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দাবী করে পোস্ট করা এই ছবিটিকে আসলে এডিট করে তৈরি করা হয়েছে।আসল ছবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে আদতে কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেখতে পাওয়া যায়।

ফ্যাক্ট চেক: শুভেন্দু অধিকারীকে কি এই ছবিতে বিজেপিতে যোগ দিতে দেখা যায়?
Claimতৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারীকে এই ছবিতে বিজেপিতে যোগদান করতে দেখা যায় Conclusion এডিট করে এই ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা যায়, শুভেন্দু অধিকারীকে নয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment