ফ্যাক্ট চেক: বিজেপির প্রতীকসমেত বোরখা পড়া এই মহিলার কপালে কি সিঁদুর দেখা যায়?
এডিট করা এই ছবিই সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে সরগরম বাংলার রাজনৈতিক মহল।ভোটের আগে জনগণের মন জয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
এরই মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয় বিজেপির প্রতীকসমেত বোরখা পড়া এক মহিলার ছবি।
ভাইরাল সেই ছবির এক অংশে লেখা হয়, "সিঁদুর পরা হিন্দু মেয়েকে বোরখা পরিয়ে মুসলিম মেয়ে সাজিয়ে দেখানো হচ্ছে - মুসলিম মেয়েরা বিজেপি সাপোটার্স।"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এডিট করে এই ছবিকে তৈরি করা হয়েছে।বিজেপির প্রতীকসমেত বোরখা পড়া মহিলার আসল ছবিটিতে ওই মহিলার কপালে সিঁদুর পড়ার কোনো চিহ্ন চোখে পড়ে না।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা "জাগরণ", "ইন্ডিয়া টিভি" ও "দ্য হিন্দু সেন্টারে"র এই প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলিতে থাকা আসল ছবিটিকে খুঁটিয়ে লক্ষ্য করলে বোরখা পড়া মহিলার সিঁদুর পড়ার কোনো চিহ্ন লক্ষ্য করা যায় না।
এখানে ভাইরাল ছবির সাথে বোরখা পড়া মহিলার আসল ছবিটির তুলনা করা হল।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল ছবিতে উপস্থিত বিজেপির প্রতীকসমেত বোরখা পড়া মহিলার মাথায় সিঁদুরের চিহ্নটি এডিট করে বসানো হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

