ফ্যাক্ট চেক: না, স্কুলের বইতে ট্যাক্স বসায়নি সরকার
সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভুয়ো দাবী
- Total Shares
সম্প্রতি স্কুলের পাঠ্য বইতে ভারত সরকারের ট্যাক্স বসানোর দাবী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমন দাবী করে নেটিজেনদের অনেকের পোস্ট করা এক ছবিতে লেখা হয়, "স্কুলের পাঠ্য বইতে ট্যাক্স বসিয়ে বিশ্বের প্রথম দেশ হিসাবে নজির গড়লো ভারত!"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই দাবীটি ভুয়ো।ভারত সরকার স্কুলের পাঠ্য বইতে কোনো ট্যাক্স বসায়নি।
ভাইরাল এই পোস্টের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা তার স্বপক্ষে কোনো বিশ্বাসযোগ্য রিপোর্ট দেখতে পাইনি।
উপরন্তু, আমরা কীওয়ার্ড সার্চ করে "জি নিউজের" এই প্রতিবেদনকে খুঁজে পাই।
ওই প্রতিবেদনে বলা হয়, স্কুলের পাঠ্য বইতে ট্যাক্স বসানোর দাবীটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খারিজ করা হয়েছে।
সরকারী নীতি ও পরিকল্পনার বিষয়ে ভুয়ো তথ্য খণ্ডনকারী "পিআইবি ফ্যাক্ট চেকে"র তরফ থেকেও একই দাবী করে একটি টুইটও করা হয়।
दावा: सोशल मीडिया पर यह दावा किया जा रहा कि केंद्र सरकार ने स्कूली किताबों पर टैक्स लगा दिया है। #PIBFactCheck: यह दावा फर्जी है। स्कूली टेक्स्ट बुक्स पर कोई टैक्स नहीं है। pic.twitter.com/OsvfgYMOgC
— PIB Fact Check (@PIBFactCheck) September 24, 2020
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে করা দাবীটি ভুয়ো।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্কুলের পাঠ্য বইতে কোনো ট্যাক্স বসানো হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

