ফ্যাক্ট চেক: গাছে বেঁধে শিশুদের অত্যাচারের এই ছবি কি উত্তরপ্রদেশের?
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল কমপক্ষে চার বছরের পুরোনো ছবি
- Total Shares
দুটি শিশুকে গাছে বেঁধে অত্যাচার করার এক হৃদয়বিদারক ছবি ইদানিং ভাইরাল ফেসবুকে।
সেই পোস্টে দাবী করা হয়, এই ঘটনাটি সম্প্রতি উত্তর প্রদেশে ঘটেছে।পোস্টটিতে লেখা হয়, "নীচু জাতির" এই দুই শিশু প্রসাদ দেওয়ার সময় মন্দিরের সিঁড়িতে পা রাখায় তাদের উপর এমন অত্যাচার হয়।
ভাইরাল এই পোস্টের সাথে "এশিয়ানেট নিউসেবেল" ওয়েবসাইটের জুলাইয়ের ২৮ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনের লিংকও দেওয়া হয়।

সেখানে লেখা হয়,"মন্দিরে দ্বিতীয়বার প্রসাদ চাওয়ায় শিশু দুটিকে বেঁধে প্রহার করা হয়েছে উত্তরপ্রদেশে"।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিটি কমপক্ষে চার বছরের পুরোনো।ভাইরাল এই ছবির সাথে "এশিয়ানেট নিউসেবেলে"র প্রতিবেদনে লেখা ঘটনার কোনো সম্পর্ক নেই।
এখানে সেই ফেসবুক পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই, বিভিন্ন দাবী করে ভাইরাল এই ছবিটি কমপক্ষে গত চার বছর ধরে ইন্টারনেটে ঘুরছে।সেখানে কোথাও এই ছবিকে নেপালের ঘটনা, কোথাও একে ভারতের হরিয়ানার ঘটনা, আবার কোথাও বা এই ঘটনাকে অন্ধ্রপ্রদেশের বলে দাবী করা হয়।
এর থেকে ২০১৬ সালে অগাস্ট মাসে প্রকাশিত "ওডিশা নিউস ইনসাইট" ওয়েবসাইটের এক প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পাওয়া যায়।সেই প্রতিবেদনে ভাইরাল এই ছবিকে বাংলাদেশের সিলেট জেলার বলে উল্লেখ করা হয়।
টুইটার ব্যবহারকারী 'প্রবীর কে রায়' ২০১৬ সালের জুলাই মাসে এই ছবিকে টুইট করে লেখেন, বাংলাদেশের সিলেট জেলায় এই দুটি বাচ্চাকে গাছে বেঁধে অত্যাচার করা হয়।
Tied up and head shaved.They stole food #sylhet #Bangladesh pic.twitter.com/ZpHrZIwQ20
— Pravir K Roy (@Pravir9) July 24, 2016
বাংলাদেশের কোনো ওয়েবসাইটে এবিষয়ে কোনো তথ্য না পেলেও, কমপক্ষে চার বছরের পুরোনো ভাইরাল এই ছবির সাথে "এশিয়ানেট নিউসেবেল" ওয়েবসাইটে প্রকাশিত ২০২০ সালের এই প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই তা নিশ্চিতভাবে বলা যেতে পারে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

