ফ্যাক্ট চেক: কুয়েতের সরকার কি ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে?

ফরাসি পণ্য বয়কট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   27-10-2020
  • Total Shares

প্যারিসে ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যার পর সম্প্রতি ইসলাম ধর্মকে নিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁর এক বিতর্কিত বয়ানকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবী করেন ফ্রান্সের সব পণ্য কুয়েত সরকার রাষ্ট্রীয় ভাবে বয়কট করেছে।

ফেসবুকেও ভাইরাল এমন পোষ্টের ক্যাপশনে লেখা হয়, "#আলহামদুলিল্লাহ, ফ্রান্সের সকল ধরনের পণ্য কুয়েত সরকার রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে। আমাদের দেশেও বয়কট করতে হবে। "রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন"।

screenshot-2020-10-2_102720030013.png

এখানে সেই পোষ্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।  

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, বেশ কিছু আরব দেশে সমাজ মাধ্যম ও বেসরকারিভাবে ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হলেও এই প্রতিবেদন লেখার সময় অবধি কুয়েত সরকার বা অন্য কোনো দেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে ফরাসি দ্রব্য বয়কটের আহ্বান জানানো হয়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুয়েতের বেশ কিছু সুপারমার্কেটে ফরাসি পণ্য বয়কট করা হয়েছে।

এছাড়াও আরবের কিছু দেশে বেসরকারি বাণিজ্যিক সংস্থানগুলির ফরাসি পণ্য বর্জনের খবর পাওয়া যায়।

ফরাসি পণ্য বয়কটের স্বপক্ষে সমাজ মাধ্যমে জোরদার সওয়াল করা হলে তার প্রতিবাদে ফ্রান্সের তরফ থেকে আরব দেশগুলিকে আপীল করা হয়।এখনও অবধি তবে কুয়েত বা অন্য কোনো দেশ সরকারি ভাবে ফরাসি দ্রব্য বয়কটের ডাক দেয় নি।

ফ্যাক্ট চেক: কুয়েতের সরকার কি ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে?
Claimফ্রান্সের সকল ধরনের পণ্য কুয়েত সরকার রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে Conclusion এই প্রতিবেদন লেখার সময় অবধি কুয়েত বা অন্য কোনো দেশের তরফ থেকে সরকারি ভাবে ফরাসি দ্রব্য বয়কটের ডাক দেওয়ার খবর পাওয়া যায়নি
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment