ফ্যাক্ট চেক্ট: "রাম সেতুর" ভাইরাল এই ভিডিওটির সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্ক নেই

বিভ্রান্তিকর তথ্যের সঙ্গে ভাইরাল দুবছরের পুরোনো এক ভিডিও

 |  1-minute read |   04-05-2020
  • Total Shares

লকডাউনের সময় অনেকেই সোশ্যাল মিডিয়ায় পরিবেশ দূষণ সম্পর্কিত ছবি ও ভিডিও শেয়ার করেছেন।অনেক ক্ষেত্রে দাবী করা হয়েছে লকডাউনের কারণে পরিবেশ দূষণ কমে গেছে।

এরই মধ্যে সম্প্রতি ফেসবুকে ভাইরাল ভারত ও শ্রীলংকার মাঝে ভারত মহাসাগরের উপর থাকা "রাম সেতু"র এক ভিডিও। পোস্টটিতে দাবী করা হল পরিবেশ দূষণ কমে যাওয়ার কারণে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে "রাম সেতু"।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে দাবীটি বিভ্রান্তিকর এবং ভিডিওটি দুবছর আগে সাইন্স চ্যানেলের ইউটিউবে আপলোড করা হয়।তাছাড়া পুরোনো সেই ভিডিওটির মধ্যেও পরিবেশ দূষণ কম হওয়ার কারণে "রাম সেতু" দেখতে পাওয়ার কথা বলা হয় না।

ফেসবুক ব্যবহারকারী সুমন দে ভাইরাল এই ভিডিওটি পোস্ট করে লেখেন, "রাম সেতু দেখা যাচ্ছে..... পরিবেশ দূষণ কমতেই...... শতাব্দী প্রাচীন সেতু আজ সেটেলাইটের মাধ্যমে ঝোক ঝোকে পরিষ্কার।"

rs_050520014305.png

আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

আমরা ভিডিওটির ব্যাপারে জানতে কীওয়ার্ড সার্চ করি।অনুসন্ধানে দেখা যায় ভাইরাল এই ভিডিওটি ২০১৮ সালের জানুয়ারী মাসে ইউটিউবে ডিসকভারি চ্যানেলের অধীন সাইন্স চ্যানেলে আপলোড করা হয়।

২ মিনিট ২৬ সেকেন্ডের এই ভিডিওতে বলা হয়, নাসার একটি স্যাটেলাইট ভারত মহাসাগরের উপর দিয়ে আবর্তন করার সময় শ্রীলংকা ও ভারতের মাঝখানে ৩০ মাইলেরও বেশি লম্বা ডুবে থাকা এক পাথরের শৃঙ্খলের ছবি পাঠায়।

ভিডিওতে আরো বলা হয় প্রাচীন হিন্দু কবিতায় লেখা এক অলৌকিক সেতুর বর্ণনায় এই পাথরগুলির উল্লেখ আছে যা ভগবান শ্রীরামের তৈরি সেতুর সঙ্গে সম্পর্কিত।তবে ভিডিওটির কোথাও পরিবেশ দূষণ কম হওয়ার কারণে এই পাথরগুলির দৃশ্যমানতার কথা উল্লেখ করা হয়নি।

এর থেকে বলা যায়, ভাইরাল এই ফেসবুক পোস্টটি বিভ্রান্তিকর ও "রাম সেতু"র এই ভিডিওটির সাথে পরিবেশ দূষণের কোনো সম্পর্ক নেই।

 

 

ফ্যাক্ট চেক্ট:
Claimপরিবেশ দূষণ কম হওয়ার কারণে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে রাম সেতু Conclusion ভিডিওটি দুবছরের পুরোনো।এর সাথে পরিবেশ দূষণের সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment