ফ্যাক্ট চেক: বিহারের দাবী করে ভাইরাল চীনের কাঁচের সেতুর এই ছবি
অনেকেই এই ছবিকে সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন
- Total Shares
বিহারের রাজগীরে কাঁচের সেতু তৈরি হওয়া নিয়ে সংবাদমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সমাজ মাধ্যমে ভাইরাল হয় এক ছবি।
অনেকের পোস্ট করা কাঁচের সেতুর সেই ছবিতে লেখা হয়, "বিহারের প্রথম কাঁচের সেতু রাজগীরে তৈরি হল"।

এখানে সেই পোস্টার আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, চীনের গুয়াংডং প্রদেশের কাঁচের সেতুর এই ছবির সাথে বিহারের রাজগীরের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৯ সালে প্রকাশিত "সিজিটিএনে"র এক প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনে চীনের গুয়াংডং প্রদেশে ২১৮ মিটার লম্বা এক কাঁচের সেতু পর্যটকদের জন্য খোলা হওয়ার কথা নিয়ে রিপোর্ট করা হয়।
"সিজিটিএনে"র ফেসবুক পেজের তরফ থেকেও একই তথ্যের উল্লেখ করে এই ছবিকে আপলোড করা হয়।
এর থেকে বলা যেতে পারে, চীনের গুয়াংডং প্রদেশের কাঁচের সেতুর এই ছবির সাথে বিহারের রাজগীরের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

