ফ্যাক্ট চেক: ব্রয়লার মুরগিতে পাওয়া গেলো করোনা ভাইরাস ?
বিভ্রান্তিকর দাবি নিয়ে পোস্টটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
''করোনার ভাইরাস পাওয়া গেছে বয়লার মুরগীতে। যে সমস্ত নাগরিক নন-ভেজ খাচ্ছেন তাদের বয়লার মুরগি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।''
Ro Hi T নামের এক ফেসবুক ব্যবহারকারী ১১ ফেব্রুয়ারী এই পোস্টটি করেছেন। তাঁর এই পোস্ট সত্যি ভেবে বহু মানুষ শেয়ার করেছেন।
ফেসবুক পোস্টের ছবিটি অস্বস্তিকর বলে আমরা তার স্ক্রিনশট দিলাম না, শুধুমাত্র হাইপারলিংক করলাম।
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পারেন। পোস্টটি টুইটারেও অনেকেই শেয়ার করেছেন।
Izi zomati boiler chicken has Corona virus tidanapo...Red meat mukuti Gauti,nkhumba mukuti worms, tisiyeni ma chicken lovers alone pic.twitter.com/8EPpe1ErTQ
— Supreme Duke of Nyika Republic???????? (@HopeMalopa) February 11, 2020
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী পোস্টটি বিভ্রান্তিকর। আফওয়া অনুসন্ধান করে দেখেছে এই পোস্টটির কোনও তথ্যগত ভিত্তি নেই। পোস্টটি দেখার পর আমরা গুগল-এ গিয়ে প্রয়োজনীয় কি-ওয়ার্ড সার্চ করে দেখি এসংক্রান্ত কোনও তথ্য নেই।
ভাইরাল ফটোগ্রাফ দিয়ে দাবি করা হচ্ছে তা তদন্ত করতে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা জারি করা প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং করোনার ভাইরাস সম্পর্কিত নানাবিধ তথ্যের অনুসন্ধান করেছি। জনগণের কাছে যে সুরক্ষা বিধি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যেকোনো জন্তুকে স্পর্শ করার পরে হাত ভালভাবে ধুয়ে ফেলতে হবে, অসুস্থ প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এবং পশু দেহের এবং মাংস এবং পশুর নষ্ট জিনিসগুলি নষ্ট করবেন।
তবে ব্রয়লার মুরগীতে করোনার ভাইরাস পাওয়া গেছে কিনা তা এখনও ডাব্লুএইচও জানায়নি। এখনো পর্যন্ত ডাব্লুএইচও ওয়েবসাইট-এ যে তথ্য পাওয়া যাচ্ছে সে অনুযায়ী, কোন প্রাণী থেকে করোনার ভাইরাস এসেছে তা এখনও জানা যায়নি।

ভাইরাল হওয়া ছবিগুলি ইন্টারনেট থেকে তোলা হয়েছে।
আমাদের তদন্তে জানা গেছে যে ভাইরাল দাবিটি বিভ্রান্তিমূলক, এবং বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মনে । এখনও ডাব্লুএইচও বা অন্য কোনও নামকরা প্রতিষ্ঠান ব্রোনার মুরগীতে করোনার ভাইরাস খুঁজে পেয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

