ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ইরাকি এই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার পুরোনো ছবি

৬ বছরের পুরোনো এই ছবিগুলিকে সাম্প্রতিক ইজরায়েল ও প্যালেস্টাইনের সমস্যার সাথে জুড়ে পোস্ট করা হয়

 |  1-minute read |   08-10-2020
  • Total Shares

ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে হওয়া সমস্যা নিয়ে সম্প্রতি অনেকেই পোস্ট করছেন তাদের সোশ্যাল মিডিয়ায়।

এরই মধ্যে মাথায় গুলিবিদ্ধ হওয়া এক ব্যক্তির কিছু ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

'পশ্চিমবঙ্গ মুসলিম সংগঠন' নামের এক ফেসবুক পেজের তরফ থেকে গুলিবিদ্ধ ওই ব্যক্তির ছবি পোস্ট করে লেখা হয়, "#আল্লাহ_মহান_আল্লাহ_মহান,,,,,,একজন ফিলিস্তিনি শেখ, মসজিদে নামাজ পড়া কালীন ইসরাইল সৈন্যের দ্বারা গুলিবিদ্ধ হন......কিন্তু মহান আল্লাহ্ চাইলে কি করতে না পারেন,,, যে শেখের মাথা ভেদ করে তা মাথায় প্রবেশ করতে পারেনি,"আল্লাহ উওম হেফাজত কারী,,,,,আমিন-----"।

screenshot-2020-10-0_100820100021.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ৬ বছরের পুরোনো এই ছবিতে এক ইরাকি ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।শেখ মহম্মদ ওবায়েদ আল-রাবী নামের ওই ব্যক্তি আসলে ইরাক সরকারের বাহিনী ও সেখানকার উপজাতিদের মধ্যে সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন।

ভাইরাল এই ছবিগুলির সাথে করা দাবীর সত্যতা যাচাই করতে আমরা ইন্টারনেটে তাদের রিভার্স সার্চ করি।

এর মাধ্যমে ওই ছবিগুলিকে আমরা আরবি ভাষায় ২০১৪ সালে আগস্ট মাসে প্রকাশিত 'আল আরবিয়া'র এক প্রতিবেদনে খুঁজে পাই।

গুগল ট্রান্সলেটরে প্রতিবেদনটিকে অনুবাদ করলে আমরা জানতে পারি, ইরাকে শেখ মহম্মদ ওবায়েদ আল-রাবী নামের এক ব্যক্তির সাথে সেসময় গুলি লাগার এই ঘটনাটি ঘটে।

এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা আবার ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করি।ওই সময়েই প্রকাশিত '৯ নিউজে'র এই প্রতিবেদনকে আমরা এরপর খুঁজে পাই।

প্রতিবেদনটিতে বলা হয়, শেখ মহম্মদ ওবায়েদ আল-রাবী ইরাকের ফাল্লুজাহের এক মসজিদে সান্ধ্য প্রার্থনায় অংশ নেওয়ার সময় ইরাক সরকারের বাহিনী ও সেখানকার উপজাতিদের মধ্যে সংঘর্ষ চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হন।

ভাইরাল পোস্টে থাকা এই ব্যক্তির এক ছবিকে ওই প্রতিবেদনেও ব্যবহার করা হয়।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে দেখতে পাওয়া ইরাকি ব্যক্তিটি ২০১৪ সালে ইরাক সরকারের বাহিনী ও সেখানকার উপজাতিদের মধ্যে এক সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন।ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যেকার সমস্যার সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ইরাকি এই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার পুরোনো ছবি
Claimএই ছবিতে প্যালেস্টাইনের এক শেখকে মসজিদে নামাজ পড়া কালীন ইসরাইল সৈন্যের দ্বারা গুলিবিদ্ধ হতে দেখা যায় Conclusion ছবিতে দেখতে পাওয়া ইরাকি এই ব্যক্তি আসলে ২০১৪ সালে ইরাক সরকারের বাহিনী ও সেখানকার উপজাতিদের মধ্যে এক সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment