ফ্যাক্ট চেক: এই ঘরোয়া মিক্সচার সেবন করে বাহাত্তর ঘন্টায় ক্যান্সার মুক্তি?

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই বিভ্রান্তিকর দাবি

 |  1-minute read |   25-11-2019
  • Total Shares

অভয় কুমার নামের এক ফেসবুক ব্যবহারকারী গত ১৯ নভেম্বর একটি লিঙ্ক পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে তিনি একটি লিঙ্ক শেয়ার করেছেন যাতে দাবি করা হয়েছে কোনও একটি বিশেষ ধরণের ঘরোয়া দাওয়াই নিলেই নাকি ৭২ ঘন্টায় ক্যান্সার মুক্তি ঘটবে। পোস্টটি হিন্দিতে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''ক্যান্সারের দাওয়াই।'' এই ক্যাপশন দিয়ে শেয়ার করা হয়েছে একটি ইউটিউব ভিডিও। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর তথ্য অনুযায়ী এই দাবি সম্পর্ণ ভুয়ো।

cancer-med-body_112519042755.jpg

তিন মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি আমরা ভালো করে দেখি। এখানে বলা হচ্ছে তিন ধরণের গ্রেন খেলেই ৭২ ঘন্টায় সেরে যাবে একেবারে অন্তিম স্টেজের ক্যান্সার। ভিডিওটিতে বর্ণনা করা হচ্ছে কিভাবে মধু, রসুন, আখরোট, লেবু, এবং দানা ওঠা কিছু গ্রেন মিশিয়ে নিতে হবে। আর তা নিয়মিত সেবন করতে হবে, তাহলেই ৭২ ঘন্টায় মাইল যাবে ফল। সোশ্যাল মিডিয়াতে পোস্টটির দাবি এক রাশিয়ান বিজ্ঞানী এই ঘরোয়া দাওয়াই তৈরী করেছেন।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পাবেন।

আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করে। আমরা প্রথমে খেয়াল করি যে, রাশিয়ান বিজ্ঞানী বলা হলেও কোন বিজ্ঞানী সেই নাম ভিডিওটিতে বলা হয়নি। এই ঘরোয়া দাওয়াই-এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তা জানার জন্য আমরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সাইন্সেস-এর ক্যান্সার বিভাগের বৈজ্ঞানিক সচিন কুমারের সঙ্গে কথা বলি। তিনি জানান খাবার মেনুতে রোজ স্বাভাবিকভাবেই এধরণের খাবার আমরা খাই, কিন্তু এই সবকটির মিক্সচার ক্যান্সার সারাতে সাহায্য করে এমন কোনও বৈজ্ঞানিক প্রমান এখনও পাওয়া যায়নি। তিনি জানান সব ওষুধ চার ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল-এর মধ্যে দিয়ে যায়। প্রথম ধাপে সংক্রমণজাত এবং সুরক্ষার পরীক্ষা হয়। প্রথম ধাপে পাস হলে তবেই দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়।

আমরা চ্যানেলটিকেও যোগাযোগ করে জানতে চাই এধরণের কোনও ভিডিও প্রচার করার পিছনে কোনও মেডিকেল তথ্য প্রমান তাঁরা পেয়েছেন কিনা। ইন্ডিয়াটুডে ওই চ্যানেলের কাছ থেকে উত্তর পেলে নিশ্চয় পাঠকদের জানাবে।

মেয়ো ক্লিনিকের ক্যান্সার চিকিৎসার কয়েকটি ধাপ রয়েছে যেমন ধরার পড়ার পর সার্জারি করা, রেডিয়েশনথেরাপি, কেমো থেরাপি ইত্যাদি।

তাই এইমসের ডাক্তারদের মত অনুযায়ী ৭২ ঘন্টায় এই মিক্সচার ক্যান্সার সরিয়ে দেয় এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই এই দাবিটি ভুয়ো। তবে ক্যান্সার চিকিৎসায় এই মিশ্রনের কোনও উপকার আছে কিনা তা আফওয়া নিরপেক্ষভাবে তদন্ত করে উঠতে পারেনি। 

ফ্যাক্ট চেক: এই ঘরোয়া মিক্সচার সেবন করে বাহাত্তর ঘন্টায় ক্যান্সার মুক্তি?
Claimমধু, রসুন, আখরোট, লেবু, এবং দানা ওঠা কিছু গ্রেন মিশিয়ে খেলে নিরাময় হবে ক্যান্সার। Conclusion এইমসের ডাক্তাররা বলছেন ক্যান্সার সারাতে এই মিক্সচার-এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Ratna
Comment