ফ্যাক্ট চেক: না, ভাইরাল এই ছবিটি দক্ষিণ আফ্রিকার গণ কবরের নয়
বিভ্রান্তিকর দাবী করে সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করা হয়
- Total Shares
করোনা মহামারীর প্রকোপে বিশ্বজুড়ে অনেক মানুষই তাদের প্রাণ হারিয়েছেন।দক্ষিণ আফ্রিকাও সেই মৃত্যুমিছিলের বাইরে নয়।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল গণ কবরের এক ছবি।দাবী করা হল, সেই ছবিতে দক্ষিণ আফ্রিকার অবস্থা দেখা যাচ্ছে।
'আফ্রিকান রিপোর্ট ফাইলস' নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল সেই ছবি পোস্ট করে লেখা হয়, "কোভিড-১৯ এ মৃতদের জন্য দক্ষিণ আফ্রিকা গউটেং প্রদেশে গণ কবর তৈরি করেছে।"

আপনারা সেই ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবির সাথে করা দাবীটি ভুল।দক্ষিণ আফ্রিকার নয়, ব্রাজিলের সাও পাওলোর এক কবরস্থানের ছবি এটি।
ভাইরাল এই ছবির উৎস জানতে আমরা একে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা 'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের' এক প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাই।
প্রতিবেদনে ব্যবহৃত সেই ছবির ক্যাপশন হিসাবে লেখা হয়, "কবরস্থানের কর্মীরা এপ্রিলের ১ তারিখে প্রতিরক্ষামূলক পোশাক পরে ব্রাজিলের সাও পাওলোর ভিলা ফর্মোসা কবরস্থানে এক ব্যক্তির দাফন সম্পন্ন করেন।"
'এনবিসি নিউজের' তরফ থেকেও ছবিটি একই তথ্যসহ প্রকাশ করা হয়।

'দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের' আন্দ্রে পেনার এই ছবি তোলেন।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে থাকা ছবিটি ব্রাজিলের সাও পাওলোর।দক্ষিণ আফ্রিকার গণ কবরের ছবি এটি নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

