ফ্যাক্ট চেক: তিনটি চিতা নিয়ে শুয়ে থাকার ভাইরাল এই ভিডিওটি আসলে দক্ষিণ আফ্রিকার

রাজস্থানের নাম করে সম্প্রতি ভাইরাল হল বিরল এই ভিডিও

 |  1-minute read |   24-01-2021
  • Total Shares

সম্প্রতি একজন মানুষের তিনটি চিতা বাঘের সাথে রাতে শোয়ার ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

মানুষটিকে জড়িয়ে ধরে চিতাগুলির শুয়ে থাকার লোমহর্ষক ও একই সাথে চিত্তাকর্ষক এই ভিডিওটিকে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী রাজস্থানের বলে দাবী করেন।

ভাইরাল সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, "রাজস্থানের সিরিহোলিনি গ্রামে প্রতি রাতে একটা চিতা সপরিবারে পিপলেশ্বরী মন্দিরে এসে সেই মন্দিরের পুরোহিতের সঙ্গে ঘুমোয়।পুরোহিতের কথায় বন দপ্তর CCTV ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড করেছে।"

screenshot-2021-01-2_012421103733.png

এখানে ভাইরাল সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, রাজস্থান নয়, ভাইরাল এই ভিডিওতে আসলে দক্ষিণ আফ্রিকার এক ঘটনাকে দেখা যায়।

ইনভিদ টুল ও রিভার্স ইমেজ সার্চের সাহায্যে ভিডিওটিকে আমরা গতবছর করা একটি টুইটে খুঁজে পাই।"ডল্ফ সি ভোলকার" নামটি সেখানে উল্লেখ করা হয়।

কীওয়ার্ড সার্চ করে এরপর আমরা আসল ভিডিওটিকে ইউটিউবে খুঁজে পাই।

ডল্ফ সি ভোলকার নিজেই এই ভিডিওটি ২০১৯ সালে আপলোড করেন।সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওটি মাত্র এক মিনিট দৈর্ঘ্যের হইলেও, ইউটিউবের এই ভিডিওটি প্রায় ছয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লম্বা।

এই ভিডিওটির প্রসঙ্গে ভোলকার লেখেন, দক্ষিণ আফ্রিকার এক চিতা প্রজনন কেন্দ্র থেকে তিনি নিজে এই চিতাদের সঙ্গে রাত কাটাবার আমন্ত্রণ পান।

তিনি জানান, চিতাদের সঙ্গে রাত কাটানো একটি দুর্লভ অভিজ্ঞতা।চিতারা গরম তোষককে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ভালোবাসে।

ভলকারের ফেসবুক পেজ থেকে জানা যায়, তিনি নিজে একজন পশু প্রেমী, প্রাণীবিদ ও চিতাদের নিয়ে কাজ করেন।তার সম্পর্কে বিভিন্ন নিউজ ওয়েবসাইটে বেশ কিছু প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

ওদিকে, ইন্টারনেট ঘেঁটে আমরা রাজস্থানের কোনো জায়গায় এধরণের কোনো ঘটনা হওয়ার খবর পাইনি।

এর থেকে বলা যেতে পারে, চিতাদের নিয়ে একজন মানুষের রাতে শুয়ে থাকার বিরল এই ভিডিওটি আসলে দক্ষিণ আফ্রিকার, রাজস্থানের নয়।

ফ্যাক্ট চেক: তিনটি চিতা নিয়ে শুয়ে থাকার ভাইরাল এই ভিডিওটি আসলে দক্ষিণ আফ্রিকার
Claimতিনটি চিতাকে নিয়ে একজন মানুষের শুয়ে থাকার ভাইরাল এই ভিডিওটি রাজস্থানের Conclusion ভাইরাল এই চিতাদের ভিডিওটিতে আসলে দক্ষিণ আফ্রিকার এক ঘটনাকে দেখতে পাওয়া যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment